বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

খাগড়াছড়িতে ৩ ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৫২:১২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
  • ৭৯১ বার পড়া হয়েছে

খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ–প্রসীত) তিন কর্মীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে পানছড়ির লতিবান ইউনিয়নের শুকনাছড়ির শান্তি রঞ্জন পাড়ায় এই ঘটনা ঘটে।

ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, একদল সশস্ত্র সন্ত্রাসী খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জন পাড়ায় ইউপিডিএফ কর্মীদের ওপর হামলা চালায়। এতে ইউপিডিএফের তিনজন কর্মী সিজন চাকমা, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা ঘটনাস্থলে নিহত হন।

হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল দুপুরে এক বিবৃতিতে অবরোধের ঘোষণা দেয় ইউপিডিএফ। বিবৃতিতে বলা হয়, তিন ইউপিডিএফ কর্মীকে হত্যার প্রতিবাদে এবং খুনীদের গ্রেপ্তার–শাস্তির দাবিতে বৃহস্পতিবার (আজ) খাগড়াছড়ি জেলায় সকাল–সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। খাগড়াছড়ি জেলায় ঘোষিত সকাল–সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি সফল করতে জেলার সকল যানবাহন মালিক–শ্রমিক সহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানায় ইউপিডিএফ।

বিবৃতিতে আরো বলা হয়, এর আগে গত বছর এই সন্ত্রাসীরা পানছড়ির পুজগাঙে বিপুল চাকমাসহ চার জনকে হত্যা করলেও তাদের বিরুদ্ধে সরকার–প্রশাসন কোন পদক্ষেপ গ্রহণ করেনি। হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফ (গণতান্ত্রিক)কে দায়ী করে ইউপিডিএফ (প্রসীত)। তবে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর কেন্দ্রীয় সভাপতি শ্যামল চাকমা। পানছড়ি থানার ওসি মোহাম্মদ জসীম জানান, আমরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। লাশের ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করেছি। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তবে এই ঘটনায় এখনো কোন মামলা হয়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল

খাগড়াছড়িতে ৩ ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

আপডেট সময় : ০৭:৫২:১২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪