বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

একাধিক মামলার আসামি নুরুল আবছার মেম্বার গ্রেপ্তার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:১৭:৫৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
  • ৭৯৪ বার পড়া হয়েছে

কর্ণফুলী থানাধীন বৈরাগ এলাকার সাবেক ইউপি সদস্য, দশ ট্রাক অস্ত্র মামলাসহ বেশ কয়েকটি মামলার আসামী নুরুল আবছার (৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কর্ণফুলী থানাধীন উত্তর বন্দরের (২ নম্বর ওয়ার্ড) কুট্টাপাড়া নিজ বাসা থেকে কর্ণফুলী ও আনোয়ারা থানা পুলিশের যৌথ টিমের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ও বন্দর পুলিশ ফাঁড়ির আইসি এসআই মিজানুর রহমান।

গ্রেপ্তার নুরুল আবছার আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর গ্রামের হাজী জাফর আহাম্মদের ছেলে। অভিযোগ রয়েছে, প্রভাবশালীদের সহায়তায় নুরুল আবসার কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লি (সিইউএফএল), আনোয়ারায় অবস্থিত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (কেইপিজেড) ও ইউনাইটেড পাওয়ার প্ল্যান্টসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে প্রভাব বিস্তার করে একক ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। টেন্ডার ও চাঁদাবাজি করে কোটি কোটি টাকা অবৈধ পথে আয় করেছেন বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে আনোয়ারা থানায় জিআর ১৪৬/১৪, সিএমপি চান্দগাঁও থানার জিআর ২৮৫/২৪, পাচলাইশ মডেল থানার জিআর ২৪৬/২৪ সহ বহুল আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।

এ প্রসঙ্গে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, গ্রেপ্তার নুরুল আবছার মেম্বার থানায় রয়েছে এখন। সকালে আদালতে পাঠানো হবে।‘

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

একাধিক মামলার আসামি নুরুল আবছার মেম্বার গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:১৭:৫৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪