বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

সাবেক মন্ত্রীর বাসায় মিলল ৩ কোটি টাকা, ৮৫ ভরি সোনা ও বিদেশি মুদ্রা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:১৫:৩৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
  • ৮১২ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার হয়েছেন সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ। সাবেক এ মন্ত্রীকে গ্রেপ্তারের সময় তার বাসা থেকে নগদ তিন কোটি টাকা, আট দেশের বড় অংকের মুদ্রা ও ৮৫ ভরি সোনা জব্দ করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

গতকাল বুধবার ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ–কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সাবেক মন্ত্রীকে উত্তরা ১০ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের নিজ বাসায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাসা থেকে নগদ তিন

কোটি ১০ লাখ ২৭ হাজার টাকা, ১১২০ কানাডিয়ান ডলার, ১১০০ ইউরো, ৫৩০০ থাই বাথ, ১৯৫৩ মার্কিন ডলার, ৫০০ মেঙিকান ডলার, ৫০ হংকং ডলার, ৩০০০ রুপি, ৩১১৭ কাতার রিয়াল এবং ৯৯০.৫০ গ্রাম (৮৫ ভরি প্রায়) ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার ও বার উদ্ধার করা হয়। খবর বাংলানিউজের।

উপ–কমিশনার তালেবুর আরও জানান, আসামিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় উত্তরা–পশ্চিম থানার একটি মামলায় ১০ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই মামলা ছাড়াও তার বিরুদ্ধে উত্তরা–পশ্চিম থানায় আরও দুটি হত্যা মামলা ও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে।

গ্রেপ্তার আব্দুস শহীদের বিরুদ্ধে অবৈধভাবে বৈদেশিক মুদ্রা রাখার অপরাধে বিশেষ ক্ষমতা আইনে এবং অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণালঙ্কার রাখার অপরাধে মানিলন্ডারিং আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল

সাবেক মন্ত্রীর বাসায় মিলল ৩ কোটি টাকা, ৮৫ ভরি সোনা ও বিদেশি মুদ্রা

আপডেট সময় : ০৫:১৫:৩৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪