বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

ছাত্রদের ওপর হামলা: চুয়াডাঙ্গার সাবেক মেয়রের সহযোগী আনিছ গ্রেপ্তার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১২:৫৪:১৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
  • ৮১৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলার ঘটনায় এজাহারনামীয় আসামি আনিছ আহাম্মেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১০টার দিকে সদর উপজেলার জাফরপুর মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আনিছ আহম্মেদ চুয়াডাঙ্গা সদর উপজেলার ঠাকুরপুর গ্রামের ফজলু রহমানের ছেলে। তিনি চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের সহযোগীও।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আসামি আনিছের অবস্থান সম্পর্কে জানতে পারে সদর থানার পুলিশ। পরে জাফরপুর মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নেওয়া হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান।

তিনি বলেন, ‘গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলার অভিযোগ আছেন আনিছের বিরুদ্ধে। এ ঘটনায় গত ২০ আগস্ট সদর থানায় একটি মামলা হয়। ওই মামলায় আনিছ ৫৩ নম্বর এজাহারনামীয় আসামি।’

ওসি আরও বলেন, ‘আনিছকে আদালতে তোলা হবে। তার বিরুদ্ধে আর কোনো মামলা আছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

ছাত্রদের ওপর হামলা: চুয়াডাঙ্গার সাবেক মেয়রের সহযোগী আনিছ গ্রেপ্তার

আপডেট সময় : ১২:৫৪:১৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪