বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

কিমকে কড়া বার্তা বেজিংয়ের !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:১২:৫৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০১৭
  • ৮১৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চাপে পড়ে উত্তর কোরিয়াকে পরমাণু ও মিসাইল পরীক্ষা থেকে বিরত থাকার আবেদন জানিয়েছে চিন। আন্তর্জাতিক মঞ্চে বিচ্ছিন্ন, পিয়ংইয়ংয়ের একমাত্র বন্ধু বেজিংও এবার কিমের রণংদেহি মনোভাবে উদ্বিগ্ন। কয়েকদিন আগেই ৪টি ব্যালিস্টিক মিসাইল পরীক্ষামূলক ভাবে উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। তারপরই দক্ষিণ কোরিয়ায় ‘থাড’ মিসাইল ডিফেন্স সিস্টেম মোতায়েন শুরু করে আমেরিকা। দুই কোরিয়ার মধ্যে যুদ্ধ বাধলে তার ফল যে ভাল হবে না, তা বুঝতে পেরেছে চিন। তাই এবার পরিস্থিতির জটিলতা কাটাতে আসরে নেমেছে বেজিং।

তবে কারও কথায় কান দিচ্ছে না কিম জং। তাই আরেকটি মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করতে চলেছে উত্তর কোরিয়া বলে জানা গেছে৷

কোরিয় উপত্যকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমেরিকা ও দক্ষিণ কোরিয়াকেও সংযত হওয়ার বার্তা দিয়েছে বেজিং। এক চিনা কর্মকর্তা জানিয়েছেন, ওয়াশিংটন ও সিওলের যৌথ সামরিক মহড়ায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। এবং শীঘ্রই এধরনের মহড়া বন্ধ করুক ওই দুই দেশ।
সোমবার, মোট চারটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল উত্তর কোরিয়া। উত্তর পিয়ংগান প্রদেশের টংচ্যাং-রি থেকে ছোড়া এই মিসাইল ১০০০ কিলোমিটার দূরে গিয়ে জাপান সাগরে বিস্ফোরণ ঘটায়। যুদ্ধবাজ কিম স্পষ্ট জানিয়েছেন যে জাপানের মাটিতে থাকা মার্কিন সেনা ঘাঁটিগুলিকে লক্ষ্য করেই ছোড়া হয়েছিল মিসাইলগুলি। ওই স্থানটি আবার জাপান সীমান্তের খুব কাছেই এবং সে দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল। যে কারণে চরম উদ্বেগ প্রকাশ করেছে জাপান সরকার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

কিমকে কড়া বার্তা বেজিংয়ের !

আপডেট সময় : ১১:১২:৫৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০১৭