বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

জীবননগর সীমান্ত বিল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার।

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:০৬:১২ অপরাহ্ণ, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
  • ৮৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিল থেকে অজ্ঞাতনামা একটি অর্ধগলিত মরদেহ (কঙ্কাল) উদ্ধার করা হয়েছে। আজ দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেদেনীপুর ঘাড়কাটি বিলের কচুরিপানার ভেতর থেকে অর্ধগলিত উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস।

স্থানীয়ারা জানান, মেদেনীপুর গ্রামের এক ব্যক্তি শনিবার দুপুরে মাছ ধরতে ঘাড়কাটি বিলে জাল পাততে যান। এসময় বিলের কচুরিপানার ভেতরে একজনের কঙ্কাল দেখতে পান।

বিষয়টি মাঠে কর্মরত কৃষকদের জানান। পরে খবর পেয়ে স্থানীয় বিজিবির সদস্যরা ও জীবননগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ওই মরদেহ উদ্ধারের কার্যক্রম চালাচ্ছেন।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, শনিবার দুপুরে মেদেনীপুরের ঘাড়কাটি বিলের মাঠে একটি অর্ধগলিত মরদেহ (কঙ্কাল) উদ্ধার করা হয়েছে। তার পরিচয় সম্পর্কে আমরা নিশ্চিত নয়। সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। সিআইডি ও পিবিআই পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে কঙ্কালের পরিচয় ও ঘটনার রহস্য উদঘাটনে কাজ করবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

জীবননগর সীমান্ত বিল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার।

আপডেট সময় : ০৪:০৬:১২ অপরাহ্ণ, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪