বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

সেনা কর্মকর্তা তানজিম নিহতের ঘটনায় আরও এক ডাকাত গ্রেপ্তার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৩৪:২০ পূর্বাহ্ণ, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
  • ৮০৭ বার পড়া হয়েছে

কক্সবাজারের চকরিয়ায় ডাকাত প্রতিরোধ অভিযানে গিয়ে সশস্ত্র ডাকাত–সন্ত্রাসীদলের হাতে নির্মমতায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) হত্যার ঘটনায় আরও এক ডাকাতকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গ্রেপ্তার ডাকাতের নাম মোহাম্মদ কামাল উদ্দিন প্রকাশ (৩৫) ওরফে ভিন্ডি কামাল।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার সকালে চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের রংমহল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে চকরিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গতরাতে জানায়, গত ২৪ সেপ্টেম্বর কক্সবাজারের চকরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযান পরিচালনার সময় বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) শহীদ হয়েছিলেন। ঘটনার সঙ্গে সম্পৃক্ত দুষ্কৃতকারীদের ধরতে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান চলমান রয়েছে।

এরই প্রেক্ষিতে গতকাল শুক্রবার সকাল আনুমানিক ১০টা ৩৫ মিনিটে চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের রংমহল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাত কামাল উদ্দিন প্রকাশ ওরফে ভিন্ডি কামালকে গ্রেপ্তার করে বাংলাদেশ সেনাবাহিনী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাত কামাল ওই ডাকাতির ঘটনায় তার সম্পৃক্ততার বিষয়ে স্বীকার করেছে উল্লেখ করে আইএসপিআর আরও জানায়, অদ্যাবধি ওই হত্যাকাণ্ড এবং ডাকাতির ঘটনায় জড়িত ১২ জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তন্মধ্যে তিনজন সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। ওই ঘটনায় জড়িত অবশিষ্ট ডাকাতদের গ্রেপ্তারের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সর্বাত্মক অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ভিন্ডি কামালকে চকরিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন হত্যার ঘটনায় গত ২৫ সেপ্টেম্বর সেনাবাহিনীর পক্ষ থেকে চকরিয়া থানায় মামলা দায়ের করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

সেনা কর্মকর্তা তানজিম নিহতের ঘটনায় আরও এক ডাকাত গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৩৪:২০ পূর্বাহ্ণ, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪