বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

দর্শনায় ৭ কেজি গাঁজাসহ যুবক আটক

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:৩৭:২২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
  • ৮০০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

চুয়াডাঙ্গার দর্শনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ রাসেল (৩০) নামের এক যুবককে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। বুধবার (২৩শে অক্টোবর) সকালে দর্শনা পৌরশহরের হল্ট চাঁদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রাসেল হল্ট চাঁদপুর টাওয়ারপাড়ার রবিউল ইসলামের ছেলে।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের মিডিয়া সেলসূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে এসআই মুহিদ হাসান ও এএসআই মামুনুর রহমান সঙ্গীয় ফোর্সসহ বুধবার সকাল ৬টার দিকে দর্শনা পৌরশহরের হল্ট চাঁদপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে হল্ট চাঁদপুর গ্রামস্থ মেসার্স সামাদ ট্রেডার্স দোকানের সামনে থেকে রাসেল নামের এক যুবককে আটক করা হয়। এসময় তাঁর হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ৭ কেজি গাঁজা। বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, আটক রাসেলের বিরুদ্ধে দর্শনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

দর্শনায় ৭ কেজি গাঁজাসহ যুবক আটক

আপডেট সময় : ০২:৩৭:২২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪