বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

চুয়াডাঙ্গায় প্যাথেডিন ইনজেকশনসহ একজন আটক

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৫৭:২২ অপরাহ্ণ, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
  • ৭৮৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অভিযানে প্যাথেডিনসহ মো. মামুন (৩৫) নামে এক ব্যক্তি আটক হয়েছেন। গতকাল রোববার রাতে পৌর এলাকার জোয়ার্দ্দার পাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি শহরের সিনেমা হলপাড়ার মৃত মজিনর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পুলিশ মাদক বিক্রির বিষয়ে জানতে পারে। এসময় জোয়ার্দ্দার পাড়ায় হাতিম ফার্নিচারের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে। অভিযানের নেতৃত্ব দেন সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হারুন উর রশিদ।

এসআই হারুন উর রশিদ জানান, অভিযানের সময় পুলিশের উপস্থিতিতে টের পেয়ে মাদক করবারি মামুন পালানোর চেষ্টা করে। এসময় সঙ্গীয় ফোর্স তাকে আটক করে। পরে তার শরীর তল্লাশি চালিয়ে ১৫ পিস প্যাথেডিন ইনজেকশন উদ্ধার হয়।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। সংশ্লিষ্ট মামলায় তাকে আদালতে সোপর্দ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

চুয়াডাঙ্গায় প্যাথেডিন ইনজেকশনসহ একজন আটক

আপডেট সময় : ০৮:৫৭:২২ অপরাহ্ণ, সোমবার, ২১ অক্টোবর ২০২৪