বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৫৬:১৬ অপরাহ্ণ, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
  • ৭৩৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। গতকার রোববার সকাল সাড়ে নয়টায় জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

জেলার সকল ইউনিট ইনচার্জ ও অফিসার-ফোর্সদের অংশগ্রহণে প্যারেডটি উৎসাহ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা প্যারেড পরিদর্শন করেন এবং অভিবাদন মঞ্চ থেকে সালাম গ্রহণ করেন। প্যারেড অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান।

পরে পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা প্যারেডের শারীরিক ফিটনেস ও শৃঙ্খলার ওপর সন্তুষ্টি প্রকাশ করেন এবং যোগ্য অফিসারদের গুড সার্ভিসেস (জিএস) মার্ক এবং অর্থ পুরস্কার প্রদান করেন।

প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার পুলিশের শৃঙ্খলা ও দায়িত্বের গুরুত্ব তুলে ধরেন এবং আইজিপি ও খুলনা রেঞ্জ ডিআইজি’র নির্দেশনা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, ‘সুষ্ঠু সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অপরিহার্য। এবং মাস্টার প্যারেড পুলিশের শৃঙ্খলা ও দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’ প্যারেডে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল পদমর্যাদার অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৫৬:১৬ অপরাহ্ণ, সোমবার, ২১ অক্টোবর ২০২৪