শুক্রবার | ২০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

জীবননগরে ১৩ দিন ধরে নিখোঁজ স্কুলশিক্ষক সুজন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৪৮:৪০ অপরাহ্ণ, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
  • ৮১৬ বার পড়া হয়েছে

১৩ দিন ধরে নিখোঁজ রয়েছেন চুয়াডাঙ্গার জীবননগর পৌর কিন্ডার গার্টেনের সহকারী শিক্ষক মো. সুজন আলী। গতকাল রোববার বেলা ১১টার দিকে তাঁকে উদ্ধারের দাবিতে জীবননগর মুক্তমঞ্চে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জীবননগর ছাত্রসমাজের আয়োজনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে ও জীবননগর থানায় কিছু সময় অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘আমরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছি তিনি মোবাইল বন্ধ রেখে লুকিয়ে আছেন। তার একটি খারাপ স্বাভাবের বিষয়েও আমরা তথ্য পেয়েছি। আশা করছি, দ্রুতই তাকে উদ্ধার করা সম্ভব হবে।’ জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পালকে ফোন করা হলে তিনি ধরেননি।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমরা এর আগেও একবার মানববন্ধন করেছি। তবে ১৩ দিনেও সুজন স্যারের সন্ধান মেলেনি। তিনি জীবিত না মৃত, সেটিও জানতে পারিনি। আমাদের দাবি, দ্রুত স্যারকে উদ্ধার করতে হবে। তা না হলে আমরা আরও কঠোর আন্দোলন করব।’

মানববন্ধনে বক্তব্য দেন জীবননগর কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মোতালেব, প্রাইড প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক মাসুদ রানা, জীবননগর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোকলেছুর রহমান রিমন, পৌর কিন্ডার গার্টেনের সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান ও শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবু বক্কর। মানববন্ধনে উপস্থিত ছিল জীবননগর পৌর কিন্ডার গার্টেন ও প্রাইড প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

জীবননগরে ১৩ দিন ধরে নিখোঁজ স্কুলশিক্ষক সুজন

আপডেট সময় : ০৮:৪৮:৪০ অপরাহ্ণ, সোমবার, ২১ অক্টোবর ২০২৪