বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

আলমডাঙ্গার নবাগত ওসি মাসুদুর রহমানের সাথে

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:০৩:৫৬ অপরাহ্ণ, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
  • ৭৭৪ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন আলমডাঙ্গা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে থানা—পুলিশের আয়োজনে অফিসার ইনচার্জের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন থানার নবাগত ওসি মাসুদুর রহমান। এসময় তিনি আলমডাঙ্গাকে অপরাধমুক্ত করতে ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

তিনি বলেন, ‘আমি পুলিশে চাকরি পাওয়ার পর প্রথম প্রশিক্ষণার্থী পরিদর্শক হিসেবে আলমডাঙ্গা যোগদান করি। এখান থেকেই আমার চাকরি জীবনের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছিল। কাকতালীয়ভাবে হলেও ওসি হিসেবে আলমডাঙ্গা থানা আমার জীবনে প্রথম থানা। সেই হিসেবে আমি ভাগ্যবান। সাংবাদিক পুলিশের অপর পাট। আপনাদের সহায়তা আমি সবসময় আশা করছি। আপনাদের ও ছাত্র—জনতার সহায়তায় আলমডাঙ্গাকে সন্ত্রাস এবং মাদকমুক্ত ও বাল্যবিবাহ মুক্ত করতে চাই।’

এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খোন্দকার শাহ আলম মণ্টু, সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, সিনিয়র সহসভাপতি জামসিদুল হক মুনি, সহসভাপতি রুনু খন্দকার, সহ—সাংগঠনিক সম্পাদক মো. বশিরুল আলম, সাংস্কৃতিক সম্পাদক আতিক বিশ্বাস, প্রচার সম্পাদক জাফর জুয়েল, আইসিটি সম্পাদক মীর ফাহিম ফয়সাল, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক জামিরুল ইসলাম প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

আলমডাঙ্গার নবাগত ওসি মাসুদুর রহমানের সাথে

আপডেট সময় : ০১:০৩:৫৬ অপরাহ্ণ, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪