বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার পথে প্রথম স্ত্রীর স্বজনদের মারধরের শিকার বর

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৩২:৪৩ পূর্বাহ্ণ, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
  • ৭৪২ বার পড়া হয়েছে

গাইবান্ধার এক যুবক তালাক হওয়ার পর দ্বিতীয় বিয়ে করতে গিয়ে প্রথম স্ত্রী ও তার স্বজনদের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যার দিকে সাদুল্লাপুর উপজেলার বাসিন্দা শফিকুল ইসলাম (২৫) ও তার বরযাত্রীদের ওপর হামলার ঘটনা ঘটে।

জানা যায়, ২০২২ সালের জানুয়ারিতে ফকিরপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম পাসার মেয়ে পারভীন খাতুনের সঙ্গে রসুলপুর (মধ্যপাড়া) গ্রামের জাহিদুল ইসলামের ছেলে শফিকুল ইসলামের বিয়ে হয়। এতে দেনমোহর করা হয় ৪ লাখ টাকা। দাম্পত্য জীবনের প্রায় আড়াই বছর পর তিন মাস আগে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়। তবে তালাক হলেও দেনমোহরের টাকা পরিশোধ হয়নি বলে দাবি প্রথম স্ত্রীর।

এরই একপর্যায়ে জামালপুর ইউনিয়নের পাতিল্যাকুড়া-চকদাড়িয়া (উত্তরপাড়া) গ্রামে দ্বিতীয় বিয়ে ঠিকঠাক হয় শফিকুলের। শুক্রবার সন্ধ্যার দিকে শফিকুল তার লোকজন নিয়ে দ্বিতীয় বিয়ে করতে মাইক্রোযোগে রওনা হন। পথে ফকিরপাড়া নামকস্থানে পৌঁছালে সাবেক স্ত্রী পারভীন ও তার লোকজন হামলা করেন।

এ সময় শফিকুল ও তার যাত্রীকে গাড়ি থেকে নামিয়ে মারপিট করা হয়। এতে বর পক্ষের অন্তত ৩ জন আহত হন। খরব পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শফিকুলকে উদ্ধার করে থানা নিয়ে আসেন।

এ বিষয়ে পারভীন খাতুন বলেন, শফিকুল আমাকে বিয়ে করে আড়াই বছর সংসার করার পর তালাক দিয়েছে। এই তালাকের প্রায় তিন মাস হলেও আমার দেনমোহরের টাকা বুঝিয়ে দেয়া হয়নি। এই টাকা না দিয়ে দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার পথে শফিকুলকে পথরোধ করা হয়।

সাদুল্লাপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বর শফিকুল ইসলামকে উদ্ধার করে থানা আনা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার পথে প্রথম স্ত্রীর স্বজনদের মারধরের শিকার বর

আপডেট সময় : ০৯:৩২:৪৩ পূর্বাহ্ণ, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪