বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে শিশুসহ আটক ৬

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৫২:৫৯ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
  • ৭৭৮ বার পড়া হয়েছে

পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে শিশুসহ ৬ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দোয়ালপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা।

আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ডাবরী জিনেস্বরী গ্রামের গনেশ রায় (৪৩), তার স্ত্রী ববিতা রায় (৩৬), তাদের ছেলে দৃশ্য রায় (১০), মাহানপুর গ্রামের ভুট্টু রায়ের ছেলে দেবেন্দ্র রায় (২২), জতমুকুন্দুপর গ্রামের ফনি রায়ের ছেলে জয়ন্ত রায় (১৯) এবং মাহানপুর গ্রামের রাজেন্দ্রনাথ রায়ের ছেলে রিপন রায় (১৯)।

এ সময় আটককৃতদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন, নগদ ৮ হাজার টাকা ও ১০ আনা স্বর্ণের গহনা জব্দ করেছে বিজিবি।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর উপজেলার ঘাগড়া বিওপি সীমান্ত পিলার ৭৪৯/২০-এস সংলগ্ন দোয়ালপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, তারা ভারতে অনুপ্রবেশের উদ্দেশ্যে দিনাজপুরের একটি দালাল চক্রের মাধ্যমে সীমান্তবর্তী এলাকায় আসেন। ভারতে প্রবেশ করিয়ে দেয়ার জন্য ওই দালাল চক্রকে ১ লাখ টাকা দেয়ার কথাও জানান তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে শিশুসহ আটক ৬

আপডেট সময় : ০৭:৫২:৫৯ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪