বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

চুয়াডাঙ্গার বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ; জরিমানা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:১৩:৪৭ পূর্বাহ্ণ, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
  • ৭৯৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে একটি প্রতিষ্ঠানকে জরিমানা ও নিষিদ্ধ ঘোষিত বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়েছে। গতকাল রবিবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলা প্রশাসনের বাজার মনিটরিংয়ের সময় জরিমানা ও অবৈধ পলিথিন জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আশিস মোমতাজ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নিয়মিত বাজার মনিটরিংয়ের আওতায় উপজেলা প্রশাসন রোববার বড় বাজার ও কাঁচা বাজারে (নিচের বাজার) অভিযান চালায়। অভিযানে বাজারের বিপুল স্টোর নামে এক দোকানে মেয়াদোত্তীর্ণ বিপুল পরিমাণের পণ্য পাওয়া যায়। দোকানটির মালিক বিপুল জোয়ার্দ্দারকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বিভিন্ন দোকানে সতর্ক করে ভ্রাম্যমাণ আদালত।

পরে, আরেকটি বন্ধ দোকানের সার্টার উঁচু করে দেখা যায় ভেতরে বিপুল পরিমাণে অবৈধ পলিথিন মজুদ করে রাখা আছে। পলিথিনগুলো তাৎক্ষণিক জব্দ করে ভ্রাম্যমাণ আদালত নিয়ে যায়।

চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আশিস মোমতাজ বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় বাজার মনিটরিং চালানো হয়। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আর এ ধরনের নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত থাকবে।

অভিযানে ক্যাবের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার সাজেদুর রহমানসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম সহযোগিতায় ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

চুয়াডাঙ্গার বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ; জরিমানা

আপডেট সময় : ১১:১৩:৪৭ পূর্বাহ্ণ, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪