বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

মেহেরপুরে ৭১টি হারানো মোবাইল ফোন উদ্ধার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৩১:৩৯ অপরাহ্ণ, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
  • ৭৫৮ বার পড়া হয়েছে

মেহেরপুর জেলায় বিভিন্ন সময় হারানো, চুরি ও ছিনতাই হওয়া ৭১ টি মোবাইল উদ্ধার করে ভোক্তভোগীদের হাতে তুলে দিলেন পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্ষালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এর মাধ্যমে মোবাইল গুলো প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন পুলিশ সুপার মাকসুদা আকতার খানম।

জেলার সদর থানা, গাংনী থানা এবং মুজিবনগর থানা এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল সংক্রান্তে ভুক্তভোগীদের জিডির বিপরীতে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল সেপ্টম্বর মাসে বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে ৭১টি মোবাইল উদ্ধার করে। উদ্ধার হওয়া মোবাইল সদর থানার ১৭টি, গাংনী থানার ৩১ টি এবং মুজিবনগর থানার ২৩ টি সহ সর্বমোট ৭১টি এনড্রয়েড ও বাটন মোবাইল উদ্ধার করা হয়। এ সময় ভুক্তভোগীগণ তাদের হারানো মোবাইল ফোন পেয়ে আবেগাপ্লুত হতে পড়েন এবং পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পুলিশ সুপার মাকসুদা আকতার খানম বলেন, মেহেরপুর জেলায় মোবাইল হারানো জিডি হলে ভুক্তভোগীদের তদবীর বা যোগাযোগ ব্যতিরেকে স্বতঃপ্রণোদিতভাবে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যগণ এ উদ্ধার কাজ করে থাকেন। হারানো, চুরি বা ছিনতাই হওয়া মোবাইল ফিরে পাওয়া যায় না এমন ধারনা থেকে বের হয়ে এসে পুলিশের সহযোগিতা নেওয়ার আহবান জানান তিনি। প্রেস ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কামরুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম সহ পুলিশের বিভিন্ন শাখার উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

মেহেরপুরে ৭১টি হারানো মোবাইল ফোন উদ্ধার

আপডেট সময় : ০৬:৩১:৩৯ অপরাহ্ণ, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪