বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

চুয়াডাঙ্গায় আজ থেকে বাজার মনিটরিং শুরু

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:২১:১০ অপরাহ্ণ, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
  • ৭৬০ বার পড়া হয়েছে

নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারকি এবং পর্যালোচনার জন্য চুয়াডাঙ্গায় ‘বিশেষ টাস্কফোর্স’ গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে ওই কমিটির সভা অনুষ্ঠিত হয়। এর আগে গত বুধবার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত কমিটির অনুমোদন দেয়া হয়।

এ কমিটিতে আহ্বায়ক হয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল হামিদ রেজা এবং সদস্য সচিব হয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহা. সজল আহম্মেদ। এছাড়া ওই কমিটিতে সদস্য হিসেবে আছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হাসান মিয়া, সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, জেলা মৎস কর্মকর্তা দীপক কুমার পাল, অতিরিক্ত উপ পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কায়ছার ইকবাল, কৃষি বিপণন কর্মকর্তা রাশেদুজ্জামান, ক্যাবের সাধারন সম্পাদক বিল্লাল হোসেন এবং ছাত্র প্রতিনিধি মুশফিকুর রহিম ও রাকিব মাহমুদ।

সভায় সিদ্ধান্ত হয়, আজ (শুক্রবার) থেকে টাস্কফোর্স কমিটির বাজার মনিটরিং শুরু হবে। জেলা কমিটি ও উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারদের একযোগে বাজার মনিটরিং করার জন্য জোরালো নির্দেশনা মন্ত্রণালয় কর্তৃক প্রদান করা হয়েছে। সারাদেশের সব জেলা ও উপজেলাতেই আগামীকাল থেকে স্ব স্ব টাস্কফোর্স কমিটি ও উপজেলা প্রশাসন একযোগে অভিযান পরিচালনা করবে। বিশেষ করে ডিম, আলু, তেল, পেয়াজ, চিনি ইত্যাদি নিত্যপণ্যের ওপর এই মনিটরিং কার্যক্রম চালানো হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

চুয়াডাঙ্গায় আজ থেকে বাজার মনিটরিং শুরু

আপডেট সময় : ০৬:২১:১০ অপরাহ্ণ, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪