শুক্রবার | ২০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

জীবননগরে মন্দিরে দায়িত্বরত পুলিশের সঙ্গে অসদাচরণ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:২৩:৪৫ অপরাহ্ণ, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
  • ৭৫৬ বার পড়া হয়েছে

জীবননগরে শ্রী শ্রী শিব মন্দিরে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে অসদাচরণের অভিযোগে ৩ জনকে আটক করেন পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে আটকৃত মনির হোসেন (৪২) নামের একজনকে ১৫ দিনের বিনাশ্রমে কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদন্ড এবং হাফিজুর রহমান (৪৬) ও মনজুরকে (৪৮) বেকসুর খালাস প্রদান করা হয়।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিক উপজেলার পাথিলা শ্রী শ্রী শিব মন্দিরের সামনে এ আদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ন চন্দ্র পাল।

আটককৃতরা হলেন, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কুসুমপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে মনির হোসেন, মৃত আকুম উদ্দিনের ছেলে হাফিজুর রহমান ও ইসমাইল হোসেনের ছেলে মনজুর।

ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, হাফিজুর রহমান, মনির হোসেন ও মনজুর মদ্যপান অবস্থায় একটি ইজিবাইকযোগে পাথিলা নারকেল বাগানের নিকট শিব মন্দিরের সামনের রাস্তায় এসে মাতলামি করতে থাকেন। মন্দিরে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্য তাদের বাধা ও নিষেধ করায় তারা দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যদের সাথে অসদাচরণ করতে থাকে।

বিষয়টি অতিরিক্ত বাড়াবাড়ি হলে দায়িত্বরত পুলিশ সদস্য দ্রুত থানায় ও দাযয়িত্বাধীন বিজিবি সদস্যদের মোবাইল ফোনে বিষয়টি জানান। তাৎক্ষণিক ভাবে থানা পুলিশ ও বিজিবি সদস্যরা জীবননগর উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পালসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিস্তারিত জেনে ০৩ জন মদ্যপায়ীর মধ্য মনির হোসেনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং অপর দু’জন হাফিজুর ও মঞ্জুরকে বেকসুর খালাস প্রদান করেন।আসামি মনির হোসেন বর্তমানে জীবননগর থানা পুলিশের হেফাজতে আছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট নারায়ন চন্দ্র পাল এ তথ্য নিশ্চিত করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

জীবননগরে মন্দিরে দায়িত্বরত পুলিশের সঙ্গে অসদাচরণ

আপডেট সময় : ০৬:২৩:৪৫ অপরাহ্ণ, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪