বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

টাকা তোলা নিয়ে তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:৪৬:১১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
  • ৭৮৯ বার পড়া হয়েছে

টাকা তোলা নিয়ে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় তৃতীয় লিঙ্গের (হিজড়া) দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইপক্ষের অন্তত ১২ জন আহত হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল থেকে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয়ভাবে ভাইরাল হয়। এর আগে, বুধবার বিকেলে উপজেলার তুমলিয়া ইউনিয়নের সীমান্ত নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কলিঙ্গা বাজারে টাকা তোলাকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, কালীগঞ্জে বসবাসকারী তৃতীয় লিঙ্গের একটি দল গত বুধবার বিকেলে টাকা তোলার জন্য পার্শ্ববর্তী রূপগঞ্জের কলিঙ্গা বাজারে যায়। এ সময় রূপগঞ্জ উপজেলায় বসবাসকারী তৃতীয় লিঙ্গের একটি গ্রুপ কাজলী ও খাইরুনের নেতৃত্বে তাদের ওপর হামলা করে। এ সময় দুই পক্ষের মারামারিতে অন্তত ১২ জন আহত হয়। আহত একজন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিলেও বাকিরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কলিঙ্গা বাজারের একাধিক ব্যবসায়ী জানান, রাত্রী হিজড়া দল ও কাজলী হিজড়া দলের যন্ত্রণায় ব্যবসায়িরা খুবই বিরক্ত। বিষয়টি নিয়ে প্রশাসন যদি নজর দিলে হয়তো ব্যবসায়িরা ভালোভাবে ব্যবসা করতে পারবে।

আহত সন্ধ্যা হিজড়া জানায়, কালীগঞ্জে বসবাসকারী হিজড়ারা শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাশের এলাকায় টাকা-পয়সা উঠিয়ে চলে। নদীর পূর্ব পাশের এলাকার হিজড়া কাজলী ও খাইরুনের নেতৃত্বে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে কালীগঞ্জের রাত্রী, খুকিসহ ১০ জন হিজড়া আহত হয়েছে। ওই পক্ষের কাজলী ও খাইরু নামে দুইজন হিজড়া আহত হয়েছে। তবে থানায় অভিযোগ করবে না তারা। দুই পক্ষই হিজড়া আলোচনা করে মিমাংসা করবে।

এদিকে রূপগঞ্জ হিজড়া দলের কাজলী ও খায়রুন তাদের ব্যবহৃত মুঠোফোনে ফোন করলেও তাদের পাওয়া যায়নি।

রূপগঞ্জ থানার ওসি লিয়াতক আলী এবং কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন জানান, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

টাকা তোলা নিয়ে তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

আপডেট সময় : ০৪:৪৬:১১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪