বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

টেকনাফে অনুপ্রবেশকালে ৩৭ রোহিঙ্গা আটক

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:২৯:০৮ পূর্বাহ্ণ, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
  • ৭৪৫ বার পড়া হয়েছে

সাগরপথে ট্রলারযোগে মিয়ানমার থেকে কক্সবাজারের টেকনাফে অনুপ্রবেশ করেছে নারী ও শিশুসহ ৩৭ জন রোহিঙ্গা।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৯টায় উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকায় প্রবেশ করেন তারা। বর্তমানে এসব রোহিঙ্গা পুলিশ হেফাজতে রয়েছেন। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত সাড়ে ৯টায় টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার সৈকত দিয়ে এসব রোহিঙ্গা অনুপ্রবেশ করে। তবে নারী, পুরুষ ও শিশু কতজন করে তা নিশ্চিত করতে পারেননি তিনি।

স্থানীয়দের বরাতে গিয়াস উদ্দিন বলেন, মঙ্গলবার রাতে টেকনাফের জাহাজপুরা সৈকত পয়েন্ট সাগর দিয়ে ট্রলার যোগে একদল রোহিঙ্গা অনুপ্রবেশ করে। এসময় স্থানীয়রা দেখতে পেয়ে তাদের ধরে ফেলে। পরে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে এসব রোহিঙ্গাদের আটক করেছে।
আটক হওয়া রোহিঙ্গারা জানিয়েছে, তারা মিয়ানমার থেকে টাকার বিনিময়ে দালালদের মাধ্যমে সাগরপথে অনুপ্রবেশ করেছে।

ওসি জানান, আটক রোহিঙ্গাদের ব্যাপারে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। নির্বাহী প্রশাসনের সংশ্লিষ্টদের নির্দেশনা মোতাবেক এসব রোহিঙ্গাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

আটক হওয়া রোহিঙ্গারা বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রে রয়েছে বলে জানান, মুহাম্মদ গিয়াস উদ্দিন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

টেকনাফে অনুপ্রবেশকালে ৩৭ রোহিঙ্গা আটক

আপডেট সময় : ০৯:২৯:০৮ পূর্বাহ্ণ, বুধবার, ৯ অক্টোবর ২০২৪