বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:০৬:২৯ পূর্বাহ্ণ, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
  • ৭৪৮ বার পড়া হয়েছে

সম্প্রতি সময়ে বিভিন্ন মাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো: লিয়াকত আলী খান সংবাদ সম্মেলন করেছেন। শনিবার বিকেলে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে সংবাদ সম্মেলনে ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় মো: লিয়াকত আলী খান ছাড়াও উপজেলার হাবাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আ: মান্নান প্রামাণিক, যশাই ইউনিয়ন বিএনপির সভাপতি ওহাব প্রামাণিক, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান মোল্লা ও উপজেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক নিজামুদ্দিন বক্তব্য রাখেন।

বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো: লিয়াকত আলী খান বলেন, একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি দাবি করেন, সেনগ্রাম-বাহাদুরপুর অঞ্চলের পদ্মা নদী হতে বালু উত্তোলন ও নদী ভাঙ্গন প্রতিরোধ প্রসঙ্গে রাজবাড়ী জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছিলাম। আমার দল ও আমাকে হেয় প্রতিপন্ন করতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে।

উল্লেখ্য, পাবনায় বালু মহলের নিয়ন্ত্রণ নিয়ে গোলাগুলি শিরোনামে ডিবিসি নিউজে একটি সংবাদ প্রচার হয়। সেখানে উল্লেখ করা হয় পাবনা চলতি মৌসুমে প্রশাসনকে ম্যানেজ করে পাবনা, রাজবাড়ী ও কুষ্টিয়ার সিন্ডিকেটের মাধ্যমে বালু উত্তোলন চলছিলো। তবে সংবাদ প্রকাশের পরে বালু উত্তোলন বন্ধ হয়ে যায়। পরে কুমারখালীর আব্দুল আলীম, নয়ন, তোফাজ্জল ও বকুলের নেতৃত্বে একটি সিন্ডিকেট বালু উত্তোলন শুরু করে। রাজবাড়ী ও পাবনার সবাইকে বাদ দেওয়া হয়। তবে বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো: লিয়াকত আলী খানের সমর্থক সুরুজ ও ইসমাইল বালু মহলের নিয়ন্ত্রণ নিতে গেলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে বলে সংবাদে উল্লেখ্য করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৮:০৬:২৯ পূর্বাহ্ণ, রবিবার, ৬ অক্টোবর ২০২৪