বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, একজন নিহত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৪১:৪০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
  • ৭৫০ বার পড়া হয়েছে

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। বুধবার (২ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের হাকিম পাড়া ১৪ নম্বর ও জামতলী ১৫ নম্বর ক্যাম্পের মাঝামাঝি এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

৮-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মো. আমির জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত যুবক আব্দুর রহমান (১৯) হাকিম পাড়া ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে। আহতদের মধ্যে রয়েছেন নুর মোহাম্মদ, মোহাম্মদ জোবায়ের, মো. শাফায়েত, নুর আলম এবং নেসারা।

স্থানীয়দের বরাত দিয়ে ৮-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মো. আমির জাফর জানান, মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসা এবং আরএসও এর সদস্যরা সংঘর্ষে জড়ায়, যেখানে উভয়পক্ষ ২০/২৫টি গুলি ছোঁড়ে।

ঘটনার পর আহতদের জামতলীর এমএসএফ হাসপাতালে নেওয়া হলে আব্দুর রহমানকে মৃত ঘোষণা করা হয়। অন্যদের কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।

আমির জাফর আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই সংঘর্ষের ঘটনাটি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটেছে। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত করছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, একজন নিহত

আপডেট সময় : ০৮:৪১:৪০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪