বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

মালয়েশিয়ায় সৌদি বাদশাহকে হত্যার ষড়যন্ত্র !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:১৮:১৬ পূর্বাহ্ণ, বুধবার, ৮ মার্চ ২০১৭
  • ৮১৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কিছুদিন আগে মালয়েশিয়ায় উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার সৎ ভাই কিম জং ন্যাম হত্যার পর সৌদি বাদশাহ সালমানকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল। তবে মালয়েশিয়া পুলিশ আগেভাগেই তা বানচাল করে দেয়। খবর বিবিসির।

খবরে বলা হয়, মাসজুড়ে বিদেশ সফরের অংশ হিসাবে সৌদি বাদশাহ সালমান মালয়েশিয়ায় এসেছিলেন ফেব্রুয়ারির ২৬ তারিখ। চারদিন থেকে তিনি চলে যান পাশের দেশ ইন্দোনেশিয়ায়। এরপরই এমন দাবি করলো মালয়েশিয়ার পুলিশ।

কথিত এই ষড়যন্ত্রের সাথে জড়িত সন্দেহে ৭ জনকে আটক করেছে মালয়েশিয়ার পুলিশ। ফেব্রুয়ারির ২১ তারিখ থেকে ২৬ তারিখের মধ্যে তাদের আটক করা হয়।আটককৃতদের চারজনই ইয়েমেনের নাগরিক। মালয়েশিয়ার পুলিশ প্রধান বলেন, এই চার ইয়েমেনি সৌদি রাজপরিবারের ওপর হামলার পরিকল্পনা করেছিলো।

আটককৃতের মধ্যে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ারও একজন করে নাগরিক রয়েছেন। তাদেরকে রাজধানী কুয়ালালামপুরের কাছেই দুটো এলাকা থেকে ধরা হয়। পুলিশ জানিয়েছে, তাদের কাছ থেকে বিভিন্ন দেশের পাসপোর্ট এবং ৬০ হাজার ডলার মূল্যমানের বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে।বাদশাহ সালমানকে হত্যার কথিত এই ষড়যন্ত্র সম্পর্কে সৌদি আরবের কাছ থেকে এখনো কিছু শোনা যায়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

মালয়েশিয়ায় সৌদি বাদশাহকে হত্যার ষড়যন্ত্র !

আপডেট সময় : ১১:১৮:১৬ পূর্বাহ্ণ, বুধবার, ৮ মার্চ ২০১৭