বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

ত্বকী হত্যা মামলায় জামাই মামুন গ্রেপ্তার করেছে র‌্যাব

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:২৭:৫৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
  • ৮০৬ বার পড়া হয়েছে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) চাঞ্চল্যকর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় আব্দুল্লাহ আল মামুন (৪০) ওরফে জামাই মামুন নামে আরো এক আসামিকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (১ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাংরোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুল্লাহ আল মামুন বরিশালের সদর থানার চরমোনাই এলাকার আব্দুর রহিমের ছেলে।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-১১’র মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আব্দুল্লাহ আল মামুন ওরফে জামাই মামুন দীর্ঘদিন ঢাকায় আত্মগোপন ছিল। মঙ্গলবার দিবাগত রাতে তাবলীগ জামাতের ছদ্মবেশে ঢাকা থেকে খাগড়াছড়ির রামগড় যাওয়ার সময় খাগড়াছড়িগামী বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মঙ্গলবার আসামি মামুনকে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে প্রেরণ করা হলে কোর্টে রেভারেঞ্জের কারণে আসামির রিমান্ড শুনানি হয়নি। আগামী রোববার (৬ অক্টোবর) মামলার রিমান্ড শুনানির দিন ধার্য করা হয়েছে। বর্তমানে আসামিকে হাজতে প্রেরণ করা হয়েছে।

ত্বকী হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত ১৬ সেপ্টেম্বর রাতে জেলার সদর থানাধীন চাষাড়া এলাকা থেকে ইয়ার মোহাম্মদ পারভেজকে গ্রেপ্তার করা হয়। গত ৮ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের চাষাঢ়া থেকে সাফায়েত হোসেন শিপন ও কালীরবাজার এলাকা থেকে মামুন মিয়া এবং ৯ সেপ্টেম্বর ঢাকার ধানমন্ডি থেকে কাজল হাওলাদারকে গ্রেপ্তার করে র‌্যাব-১১। পরে ১১ সেপ্টেম্বর ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করা হয় মামলার আরেক আসামি আজমেরী ওসমানের সাবেক গাড়িচালক জামশেদ শেখকে।

প্রসঙ্গত, ২০১৩ সালের ৬ মার্চ বিকেল ৪টার দিকে নারায়ণগঞ্জের শায়েস্তা খান রোডের বাসা থেকে বেরিয়ে স্থানীয় সুধীজন পাঠাগারে যাওয়ার পথে নিখোঁজ হন তানভীর মুহাম্মদ ত্বকী। পরদিন তার ‘এ’ লেভেল পরীক্ষার ফল প্রকাশ হয়, যেখানে দেখা যায় মেধাবী ত্বকী পদার্থবিজ্ঞানে সর্বোচ্চ ৩০০ নম্বরের মধ্যে ২৯৭ পেয়েছেন। ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

ত্বকী হত্যা মামলায় জামাই মামুন গ্রেপ্তার করেছে র‌্যাব

আপডেট সময় : ০৪:২৭:৫৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪