বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

মার্কিন জাহাজের গতিপথ বদলাতে বাধ্য করল ইরান !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:১৪:০৮ পূর্বাহ্ণ, বুধবার, ৮ মার্চ ২০১৭
  • ৮০৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর একটি জাহাজের গতিপথ বদলাতে বাধ্য করলো ইরান। ইরানের ইসলামিক রেভ্যুলশনারি গার্ডের বেশ কয়েকটি নৌযানের বাধার মুখে জাহাজটি গতিপথ পরিবর্তনে বাধ্য হয়। গতিপথ বদলানো জাহাজগুলোর মধ্যে ব্রিটিশ রয়্যাল নেভির তিনটি জাহাজও ছিল।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, ইরানের বাধার মুখে মার্কিন নৌবাহিনীর ইউএসএনএস ইনভিনসিবল ও ব্রিটিশ রয়্যাল নেভির তিনটি জাহাজ গতিপথ বদলাতে বাধ্য হয়। এসময় মার্কিন জাহাজের প্রায় ৫৫০ মিটারের মধ্যে ইরানের নৌযানগুলো চলে এসেছিল। মার্কিন নৌবাহিনীর দাবি, হরমুজ প্রণালি ও সংশ্লিষ্ট জলপথে এমন ঘটনা প্রায়ই ঘটছে। এসব ঘটনাকে ‘অপেশাদার ও ভয়ঙ্কর’ বিবেচনা করছে যুক্তরাষ্ট্র।

প্রসঙ্গত, নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে শুরু থেকেই ইরানের টানাপড়েন চলছে। যুক্তরাষ্ট্রে মুসলিম অভিবাসী প্রবেশ নিষিদ্ধ করে দুই দফা জারিকৃত ট্রাম্পের নির্বাহী আদেশে ইরানের নাম আছে। এছাড়া ইরানের সঙ্গে পারমানবিক চুক্তি বাতিল করতে চান ট্রাম্প। ট্রাম্পের ইরানবিরোধী অবস্থানের জবাবে দেশটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও চালিয়েছে। এছাড়া দেশটির রাজধানী তেহরানে লাখো মানুষের অংশগ্রহণে ট্রাম্পবিরোধী বিক্ষোভ হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

মার্কিন জাহাজের গতিপথ বদলাতে বাধ্য করল ইরান !

আপডেট সময় : ১১:১৪:০৮ পূর্বাহ্ণ, বুধবার, ৮ মার্চ ২০১৭