বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

কিমকে আটকাতে যুক্তরাষ্ট্রের ‘মিসাইল সিস্টেম’ মোতায়েন !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:০৯:২২ পূর্বাহ্ণ, বুধবার, ৮ মার্চ ২০১৭
  • ৮১৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কোন ফাঁকা আওয়াজ নয়। সোমবার জাপানকে লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ  সেই কথাই যেন প্রমাণ করলেন উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম জং উন। ওই ঘটনার জের ধরেই এবার দক্ষিণ কোরিয়া জুড়ে ‘টার্মিনাল হাই অলটিটিউড এরিয়া ডিফেন্স সিস্টেম’ বা থাড মিসাইল মোতায়েন শুরু করল আমেরিকা। খবর সংবাদ প্রতিদিনের।

এদিকে মঙ্গলবার আমেরিকা ও দক্ষিণ কোরিয়াকে কার্যত হুঁশিয়ারি দিয়ে চীনা বিদেশমন্ত্রালয়ের মুখপাত্র জেং সুয়াং বলেন, “কোরিয় উপদ্বীপে ‘থাড’ মোতায়েন করার ফল ভাল হবে না। ”

তবে চীনের এই আপত্তিকে আমল না দিয়ে মার্কিন নৌবাহিনীর প্যাসিফিক কমাণ্ডের কর্তা হ্যারি হ্যারিস জানিয়েছেন, “যুদ্ধবাজ উত্তর কোরিয়ার আগ্রাসন থেকে সিওলকে বাচাঁতে বদ্ধপরিকর ওয়াশিংটন৷”

জানা গেছে, মোট চারটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল উত্তর কোরিয়া। দেশটির উত্তর পিয়ংগান প্রদেশের টঙচ্যাং-রি থেকে ছোড়া এই ক্ষেপণাস্ত্রগুলি ১০০০ কিলোমিটার দূরে গিয়ে জাপান সাগরে বিস্ফোরণ ঘটায়। যে কারণে চরম উদ্বেগে প্রকাশ করেছে জাপান সরকার।

উল্লেখ্য গত কয়েকদিন ধরেই দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার সেনাবাহিনী ওই অঞ্চলে যৌথ মহড়ায় অংশ নিয়েছে। আর সেটা যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন ভালভাবে নেননি তা এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ থেকেই সেটা স্পষ্ট। যদিও সিওল এবং ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এটি কেবল বার্ষিক মহড়া। এর পিছনে অন্য কোনও কারণ নেই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

কিমকে আটকাতে যুক্তরাষ্ট্রের ‘মিসাইল সিস্টেম’ মোতায়েন !

আপডেট সময় : ১১:০৯:২২ পূর্বাহ্ণ, বুধবার, ৮ মার্চ ২০১৭