শুক্রবার | ২০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

আত্মহত্যা প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:৫৮:৩২ অপরাহ্ণ, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৬০ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় এনজিও বিষয়ক সেপ্টেম্বর মাসের সমন্বয় সভা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এ সভার পাশাপাশি জেলার উন্নয়নে এনজিওগুলোর কার্যক্রমের সংকলন ‘অগ্রযাত্রা’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়। গতকাল রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

সভার শুরুতে ‘অগ্রযাত্রা’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে ‘অগ্রযাত্রা’ প্রকাশনার একটি করে বই বিনামূল্যে বিতরণ করা হয়। পরে আগস্ট মাসের এনজিও বিষয়ক সমন্বয় সভার কার্যবিবরণী পাঠ করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার তিথি মিত্র।

পরে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমানের সঞ্চালনায় একই সম্মেলনকক্ষে এনজিও বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘বিভিন্ন অপারেশন, স্বাস্থ্য ক্যাম্প, ফিজিওথেরাপি সেবা প্রদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের পূর্বে সিভিল সার্জনকে অবহিত করতে হবে। চুয়াডাঙ্গা জেলায় আত্মহত্যার প্রবণতা অনেক বেশি, এ জন্য আত্মহত্যা প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে।’

তিনি আরও বলেন, ‘এনজিও প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সংগঠনকে জেলার প্রতিটি স্থানে সচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধি করতে হবে। পরিবার পরিকল্পনা গ্রহণের হার বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করতে হবে। জেলার সকল এনজিওকে পরিবার পরিকল্পনার বিষয়ে কার্যক্রম গ্রহণ করতে হবে এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সেবার মান বৃদ্ধি করতে হবে। সভায় জেলা প্রশাসক এনজিও বিষয়ক সমন্বয় সভায় প্রতিটি এনজিও প্রতিষ্ঠানকে অংশগ্রহণ করতে বলেন। যারা অংশগ্রহণ করবে না, তাদের বিরুদ্ধে লিখিতভাবে ব্যবস্থা গ্রহণ করার কথাও জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং জেলা সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক আজাদ মালিতা, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফসহ জেলার বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

আত্মহত্যা প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান

আপডেট সময় : ০৩:৫৮:৩২ অপরাহ্ণ, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪