বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল

আজ বিশ্ব নদী দিবস, চুয়াডাঙ্গায় নানা কর্মসূচি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:০৮:০৫ অপরাহ্ণ, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৬৯ বার পড়া হয়েছে

আজ বিশ্ব নদী দিবস। এ উপলক্ষে চুয়াডাঙ্গায় আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করবে মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও নদী পরিব্রাজক দল।

আজ রোববার সকাল সাড়ে নয়টায় চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জমায়েত, জমায়েত থেকে পদযাত্রা করে মাথাভাঙ্গা পুরাতন ব্রিজের মুখে গিয়ে আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হবে। মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে সকল শুভানুধ্যায়ীদেরকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।

মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের প্রচার সম্পাদক সাংবাদিক মেহেরাব্বিন সানভী বলেন, মাথাভাঙ্গা নদী বাঁচলে এ অঞ্চলের জীব-বৈচিত্র রক্ষা পাবে। তাপমাত্রা সহনীয় মাত্রায় ফিরে আসবে। এই নদী বাঁচলে জেলার সকল নদীকে বাঁচানো সম্ভব হবে। তাই আমাদের মাথাভাঙ্গা নদী বাঁচাতে সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। বিশ্ব নদী দিবসের কর্মসূচিতে সকল শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি কামনা করছি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য

আজ বিশ্ব নদী দিবস, চুয়াডাঙ্গায় নানা কর্মসূচি

আপডেট সময় : ০১:০৮:০৫ অপরাহ্ণ, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪