বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

দর্শনা কেরুজ চিনিকলে মতবিনিময় সভায় ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১২:৫৯:২৫ অপরাহ্ণ, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৬৩ বার পড়া হয়েছে

দর্শনা কেরুজ চিনিকলের ২০২৪-২৫ রোপণ-মাড়াই মৌসুমে উন্নত কলাকৌশল প্রয়োগে আখ রোপন বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্ন আখ সরবরাহের লক্ষ্যে সিডিএ ও সিআইসিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় কেরু অ্যান্ড কোম্পানির ট্রেনিং কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় কেরুজ চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মোহাম্মদ আশরাফুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা কেরুজ চিনিকলের নবাগত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাব্বিক হাসান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সরকারের এই ভারী শিল্পপ্রতিষ্ঠান আপনাদেরই সম্পদ। এ সম্পদ রক্ষা ও টিকিয়ে রাখার দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে। সেক্ষেত্রে অধিক পরিমাণে আখ চাষের বিকল্প নেই। মনে রাখতে হবে, এলাকার অন্যতম অর্থনৈতিক চালিকা শক্তি ঐতিহ্যবাহী কেরুজ চিনিকলের মূল কাঁচামাল হচ্ছে আখ।

সরকার যেমন আখের মূল্য বৃদ্ধি করেছে, তেমনি কৃষকদের সব ধরনের সুযোগ-সুবিধা ও সেবা নিশ্চিত করেছে। একর প্রতি আখের ফলন বৃদ্ধির জন্য আমরা কার্যকরি পদক্ষেপ গ্রহণ করেছি এবং কৃষকদের সর্বদা পরামর্শ দিয়ে আসছি।

যাতে তারা আখ চাষে অধিক মুনাফা অর্জন করতে পারে। উন্নত জাতের আখ চাষ এবং সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে।’ তিনি আরও বলেন, ‘কেরুজ চিনিকল টিকিয়ে রাখতে হলে সবার জায়গা থেকে পরিশ্রম করতে হবে এবং আখচাষীদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখতে হবে।’ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (কৃষি) দেলোয়ার হোসেন, কেরুজ শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ আহমেদ সবুজ ও সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ। সভাটি পরিচালনা করেন ডিজিএম (সম্প্রসারণ) মাহবুবুর রহমান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

দর্শনা কেরুজ চিনিকলে মতবিনিময় সভায় ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান

আপডেট সময় : ১২:৫৯:২৫ অপরাহ্ণ, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪