বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:৫৩:৩৯ অপরাহ্ণ, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৫৪ বার পড়া হয়েছে

গাজীপুরে বকেয়া বেতন পরিশোধ না করে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে এইচ.আর ওয়ান ফ্যাশন লিমিটেড নামে কারখানার শ্রমিকেরা।

আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল নয়টায় মহানগরীর দক্ষিণ সালনা পলাশটেক এলাকায় শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেয়। পরে সকাল সাড়ে দশটায় শিল্প পুলিশ এসে বোঝালে তারা মহাসড়ক ছেড়ে কারখানার সামনে অবস্থান নেয়।

শ্রমিকেরা জানায়, ৩ মাসের বেতন বকেয়া রেখে কারখানা কতৃপক্ষ আমাদের না জানিয়ে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে।

আজ শনিবার সকালে কাজে এসে দেখি কারখানা বন্ধ। মালিকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।

এ ঘটনায় সকাল নয়টায় মহানগরীর দক্ষিণ সালনা পলাশটেক এলাকায় শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেওয়া হয়। পরে সকাল সাড়ে দশটায় শিল্প পুলিশের অনুরোধে মহাসড়ক ছেড়ে কারখানার সামনে অবস্থান নেওয়া হয়।

অপরদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বার বাড়ি এলাকায় একটি কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ করে রেখেছে।

শ্রমিকরা বলছেন, যতক্ষণ পর্যন্ত তাদের বেতন বৃদ্ধির দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত মহাসড়কে অবরোধ করে রাখবেন। মহাসড়ক অবরোধে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এই সড়কে চলাচলকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

আপডেট সময় : ০৪:৫৩:৩৯ অপরাহ্ণ, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪