শুক্রবার | ২০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

চুয়াডাঙ্গা জেলা যুব জামায়াতের দায়িত্বশীল সমাবেশে আমির রুহুল আমিন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:৩০:৩৩ অপরাহ্ণ, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৫৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাড. রুহুল আমিন বলেছেন, ‘যারা নদীর গতিকে থামাতে পারে, যারা সমাজের গতিধারাকে পরিবর্তন করে দিতে পারে, তারাই যুবক। যারা স্বপ্ন দেখতে জানে, যারা স্বপ্ন দেখাতে জানে, আমি তাদের সামনে কথা বলছি। তাদের ইবাদত আল্লাহ কবুল করেন।’

গতকাল শুক্রবার বেলা তিনটায় জামায়াতের জেলা কার্যালয়ে যুব দায়িত্বশীল সমাবেশে তিনি এসব কথা বলেন। জামায়াতের জেলা যুব বিভাগের সভাপতি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের আমির অ্যাড. রুহুল আমিন। যুব বিভাগের সহকারী সেক্রেটারি কাইয়ুম উদ্দিন হিরোকের উপস্থাপনায় সমাবেশ শুভেচ্ছা বক্তব্য দেন হাফেজ বেলাল হোসেন।

জেলা জামায়াতের আমির আরও বলেন, বর্তমানে আপনাদের অনেক দায়িত্ব নিতে হবে। ৫ তারিখের পর থেকে দেশের ১৮ কোটি মানুষ নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছে। এই স্বপ্ন বাস্তবায়নের মূল দায়িত্ব আপনাদের পালন করতে হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর যুব বিভাগের সভাপতি মোস্তফা কামাল, জীবননগর উপজেলার যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন, দর্শনা যুব বিভাগের সভাপতি জাহিদুর রহমান, দামুড়হুদা যুব বিভাগের সভাপতি রফিকুল ইসলাম জিয়া, আলমডাঙ্গা উপজেলা যুব বিভাগের সভাপতি মিনারুল ইসলাম, আলমডাঙ্গা পৌর যুব বিভাগের সভাপতি সাইফুল হাসান, চুয়াডাঙ্গা সদর যুব বিভাগের সভাপতি খবির উদ্দনি, গাংনী—আসমানখালী (জিএ) সাংগঠনিক থানার যুব বিভাগের সভাপতি আব্দুর রহমান লাল্টু প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

চুয়াডাঙ্গা জেলা যুব জামায়াতের দায়িত্বশীল সমাবেশে আমির রুহুল আমিন

আপডেট সময় : ০৪:৩০:৩৩ অপরাহ্ণ, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪