শুক্রবার | ২০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

চুয়াডাঙ্গার মর্তুজাপুরে খামারে ডাকাতির ঘটনায় তিনজন গ্রেপ্তার, আদালতে সোপর্দ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:০৭:৫৬ অপরাহ্ণ, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৫৯ বার পড়া হয়েছে

নিজিস্ব প্রতিবেদকঃ

চুয়াডাঙ্গা সদর উপজেলার মর্তুজাপুরে খামারে ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। গত বুধবার রাতে কেদারগঞ্জ সিঅ্যান্ডবি পাড়া এবং পরের দিন সাতগাড়ী ও মেহেরপুর সদরে অভিযান চালিয়ে মোট তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় সিঅ্যান্ডবি পাড়ার মিজানুর রহমান পল্টু ওরফে পুণ্টু ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। গ্রেপ্তারকৃতরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার মৃত মুক্তার হোসেনের ছেলে মিজানুর রহমান ওরফে মুকুল ওরফে পল্টু (৩৫), সাতগাড়ী এলাকার মৃত গহর আলী খাঁ-এর ছেলে আব্দুর রশিদ (৪৫) ও মেহেরপুর সদর উপজেলার

সুবিদপুর খানপাড়ার মানিক খানে ছেলে হাসমত আলী (৩৬)।
পুলিশ সূত্রে জানা যায়, ডাকাতির ঘটনার পর খামার মালিক বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে সদর থানার পুলিশ বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ শুরু করে। পরে ওই ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে সিঅ্যান্ডবি পাড়ার মিজানুর রহমান মুকুল ওরফে পল্টুকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নেয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পল্টু ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সদর থানার পুলিশ সাতগাড়ী ও মেহেরপুর সদরে অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেন। পরে আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) হোসেন আলী বলেন, এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত রয়েছে। তিনি আরও বলেন, ডাকাতি হওয়া গরু ও ছাগলগুলো উদ্ধারের চেষ্টাও চালানো হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

চুয়াডাঙ্গার মর্তুজাপুরে খামারে ডাকাতির ঘটনায় তিনজন গ্রেপ্তার, আদালতে সোপর্দ

আপডেট সময় : ০৪:০৭:৫৬ অপরাহ্ণ, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪