বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নবাগত ডিসি জহিরুল ইসলাম

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:৪৩:২৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৭০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন, ‘ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত আজকের যে পরিবর্তন, এ পরিবর্তনের প্রতিফলন চুয়াডাঙ্গার মানুষ দেখতে চায়। যদি কাজের পরিবর্তন না ঘটে, তাহলে মানুষ যদি দেখে সেই আগের মতোই কাজকর্ম চলছে, তারা বিড়ম্বনার শিকার হচ্ছে, তারা তাদের কাঙ্খিত সেবা পাচ্ছে না। তারা তখন অসন্তুষ্ট হবে। সেটা আমরা হতে দেব না। তখন আমি আমার মতো ব্যবস্থা নেব।’

গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম খান আরও বলেন, ‘আমার কাজ পরিবর্তন বাস্তবতায় ফিরিয়ে আনা।’ তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘পুরো জেলার সমস্যার সংবাদ সংগ্রহ করতে গিয়ে আপনারা যেগুলো নির্দিষ্টভাবে চিহ্নিত করেছেন এবং এ মতবিনিময় সভায় সমাজের দর্পন হিসেবে উত্থাপন করেছেন ও ধারণা দিয়েছেন, সে মোতাবেক কাজ করার চেষ্টা করব। পরিবর্তনের মানসিকতা নিয়ে এ জেলায় এসেছি, নিয়ত আছে, বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছা।’

জেলা প্রশাসক মতবিনিময় সভায় উপস্থিত গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়ে বলেন, ‘গোটা দেশের পরিবর্তন আমরা কাজে লাগাতে চাই। এ কাজে কোনো ব্যত্যয় ঘটবে না। আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন।’

মতবিনিময় সভায় জেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিট) শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার রেজওয়ানা নাহিদ, তিথি মিত্র প্রমুখ। মতবিনিময় শেষে সংবাদকর্মীদের পক্ষে নবাগত জেলা প্রশাসকের হাতে ফুলের স্তবক তুলে দিয়ে শুভেচ্ছা জানান চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

সভায় সংবাদকর্মীদের পক্ষে বক্তব্য দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আই এবং দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি রাজীব হাসান কচি, দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার সম্পাদক ও প্রকাশক আজাদ মালিতা, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এসএ টিভি এবং দৈনিক ভোরের ডাক পত্রিকার জেলা প্রতিনিধি বিপুল আশরাফ, দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সরদার আল-আমিন, এনটিভি জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি মানিক আকবার, জিটিভি ও দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি রিফাত রহমান, চ্যানেল ২৪ ও ডেইলি ম্যাসেঞ্জারের রিপোর্টার রেজাউল করিম লিটন, দৈনিক সংগ্রামের এফ এ আলমগীর, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহ আলম সনি, দৈনিক শেয়ার বিজ পত্রিকার জেলা প্রতিনিধি মফিজুর রহমান জোয়ার্দ্দার, ডিবিসি টিভির জেলা প্রতিনিধি কামরুজ্জামান সেলিম, দৈনিক আজকের পত্রিকা ও ডেইলি মর্নিং গ্লোরি পত্রিকার জেলা প্রতিনিধি এবং দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার নিজস্ব প্রতিবেদক মেহেরাব্বিন সানভী, বাংলা টিভির জেলা প্রতিনিধি মামুন মোল্লা, এখন টিভির জেলা প্রতিনিধি অনিক চক্রবর্তী, দৈনিক আকাশ খবর পত্রিকার স্টাফ রিপোর্টার শেখ লিটন প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নবাগত ডিসি জহিরুল ইসলাম

আপডেট সময় : ১০:৪৩:২৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪