শুক্রবার | ২০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

দর্শনা সীমান্ত দিয়ে হুন্ডির ২৩ লাখ ৪৮ হাজার টাকা পাচারকালে দুই পাচারকারী আটক

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:১২:১৯ অপরাহ্ণ, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৬০ বার পড়া হয়েছে

দর্শনার সীমান্তবর্তী শ্যামপুর থেকে হুন্ডির ২৩ লাখ ৪৮ হাজার ১০০ টাকা অবৈধভাবে ভারতে পাচারকালে দুজনকে আটক করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার সুবদিয়া গ্রামের কাশেম আলীর ছেলে আরিফুল ইসলাম (২৬) ও দর্শনা পৌর এলাকার সীমান্তবর্তী জয়নগরের মরহুম মস্তর আলীর ছেলে শওকত (৫২)। তারা আন্তঃদেশীয় হুন্ডি পাচারকারী চক্রের সদস্য।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, গোপনে খবর পেয়ে দর্শনা বিওপির টহল কমান্ডার নায়েক জিয়াউর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল শ্যামপুর তিন রাস্তার মোড়ে অবস্থান নেয়। এসময় দুজনকে একটি মোটরসাইকেলযোগে সীমান্ত এলাকা দিয়ে দর্শনার দিকে আসতে দেখলে বিজিবি সশস্ত্র টহল দল তাদের চ্যালেঞ্জ করে। ওই সময় তারা পালানোর চেষ্টা করেন।

তবে বিজিবি সশস্ত্র টহল দল তাদের একটি কালো ব্যাগসহ আটক করে। পরবর্তীতে তল্লাশি করে ব্যাগে বাংলাদেশি নগদ অবৈধ ২৩ লাখ ৪৮ হাজার ১০০ টাকা পাওয়া যায়। ওই সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। টাকাসহ আটক দুজনকে দর্শনা থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

দর্শনা সীমান্ত দিয়ে হুন্ডির ২৩ লাখ ৪৮ হাজার টাকা পাচারকালে দুই পাচারকারী আটক

আপডেট সময় : ০১:১২:১৯ অপরাহ্ণ, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪