বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

আবারও জেলার সেরা আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:০৯:২৬ অপরাহ্ণ, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৬৫ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চুয়াডাঙ্গা জেলা শ্রেষ্ঠ বিদ্যানিকেতন হিসেবে আবারও স্বীকৃতি পেয়েছে। এটি বিদ্যালয়ের জন্য সপ্তমবারের মতো এই গৌরব, যা বিদ্যালয়ের শিক্ষা, পরিবেশ এবং শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিকতার ফল। চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিস প্রতিবছর পঠন-পাঠন পদ্ধতি, শিক্ষার মান এবং অন্যান্য বিষয় বিবেচনায় এই পুরস্কার প্রদান করে। বিদ্যালয়টি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে পিছনে ফেলে শিক্ষার মান বজায় রেখে এগিয়ে চলেছে। কেবল শিক্ষা নয়, খেলাধুলা, চিত্রাঙ্কন, নৃত্য, সঙ্গীত ও নাটকে সৃজনশীলতার উন্মেষ ঘটিয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।

জানা গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হারেজ উদ্দিনের নেতৃত্বে শিক্ষার্থীদের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা হয়েছে। তাঁর সৃজনশীল চিন্তা ও কর্মদক্ষতার কারণে বিদ্যালয়টি বিদ্যার তপোবনের ভূমিতে পরিণত হয়েছে। ২০০৯, ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২৩ সালে বিদ্যালয়টি জেলা শ্রেষ্ঠ বিদ্যানিকেতন হিসেবে পুরস্কৃত হয়েছে। এছাড়া, ২০১৪ ও ২০১৫ সালে চিত্রাঙ্কন ও অঙ্কদৌঁড় প্রতিযোগিতায় জাতীয় পুরস্কার অর্জন করে। বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা ৬৮৮ জন। এদিকে, চলতি বছরেও জেলার শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হওয়ায় সুধীমহল বিভিন্নভাবে সাধুবাদ জানিয়েছেন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হারেজ উদ্দিন বলেন, ‘আমরা সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার্থীদের জন্য একটি শিক্ষার অনুকূল পরিবেশ তৈরি করেছি। এখানে শিশুদের শিক্ষাদান করা হয় স্নেহের সঙ্গে, এবং তারা ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায়ও উদ্বুদ্ধ হয়।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

আবারও জেলার সেরা আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

আপডেট সময় : ০১:০৯:২৬ অপরাহ্ণ, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪