বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

চিরনিদ্রায় শায়িত হলেন লেফট্যানেন্ট নির্জন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৫৮:৪৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৭৬ বার পড়া হয়েছে

কক্সবাজারের চকরিয়ায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত সেনাবাহিনীর তরুণ কর্মকর্তা লেফট্যানেন্ট মো. তানজিম ছারোয়ার নির্জনের (২৩) দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে জানাজা শেষে টাঙ্গাইল সদর উপজেলার করের বেকতা এলাকার স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে, মঙ্গলবার বিকেলে কক্সবাজার থেকে নির্জনের মরদেহ বহনকারী হেলিকপ্টারটি টাঙ্গাইলে পৌঁছায়। এরপর তার মরদেহ করের বেতকা এলাকায় নিয়ে যাওয়া হয়। এ সময় তার পরিবারের সদস্য ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। আসরের পর স্থানীয় বোয়ালী মাদরাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বোয়ালী কবরস্থানে সামরিক মর্যাদায় তাকে দাফন করা হয়। এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

মেজর জেনারেল মাসীহুর রহমান বলেন, সহকর্মীকে হারিয়ে আমরা খুবই মর্মাহত। তার পরিবারের প্রতি শোক প্রকাশ করছি। আইন অনুযায়ী আসামিদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, মঙ্গলবার ভোররাত আনুমানিক চারটার দিকে ডাকাতবিরোধী অভিযান পরিচালনাকালে নির্জনের ঘাড়ে ছুরিকাঘাত করা হয়। এরপর তাৎক্ষণিকভাবে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের বাড়ি টাঙ্গাইলে। তিনি পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ৮২তম দীর্ঘমেয়াদি কোর্সের মাধ্যমে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে ২০২২ সালের জুনে আর্মি সার্ভিস কোরে (এএসসি) কমিশন লাভ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

চিরনিদ্রায় শায়িত হলেন লেফট্যানেন্ট নির্জন

আপডেট সময় : ০৮:৫৮:৪৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪