মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, বন্ধ ৫২ কারখানা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:৩২:১৪ অপরাহ্ণ, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
  • ৮১৫ বার পড়া হয়েছে

ফের শ্রমিক অসন্তোষের কারণে আশুলিয়ায় ৫২টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানাগুলোর নিরাপত্তায় সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও শিল্প পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে আশুলিয়ার শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম কারখানা বন্ধের বিষয়টি নিশ্চিত করেন।

সকালে আশুলিয়ার বাইপাইল আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকায় এক ঘন্টা সড়ক অবরোধ করে রেখেছিলেন শ্রমিকরা।

প্রায় ২০ হাজার শ্রমিকের কর্মসংস্থানকারী হা-মীম গ্রুপের পোশাক কারখানা চালু রয়েছে। এ ছাড়াও একই এলাকার শারমিন নামে আরও একটি বড় পোশাক কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। পাশাপাশি নিশ্চিন্তপুরের নিউএইজসহ নাসা গ্রুপের সবকটি পোশাক কারখানায় শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা যায়। তবে ৫২টি পোশাক কারখানা এখনও বন্ধ রয়েছে।

শ্রমিক নেতা অরবিন্দু বলেন, বাংলাদেশ রপ্তানিকারক ও প্রস্তুতকারক সমিতির (বিজিএমইএ) সিদ্ধান্তের পরও কয়েকটি পোশাক কারখানা মালিক পক্ষ বন্ধ রেখেছে। তবে অধিকাংশ কারখানা চালু রয়েছে। সকালে শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। শ্রমিকদের নামে মামলা দিয়ে কারখানা কর্তৃপক্ষের ১৩ (১) ধারায় কারখানা বন্ধ রাখা যৌক্তিক নয়। এক্ষেত্রে মালিক পক্ষকে শ্রমিকদের প্রতি আরও আন্তরিক হতে হবে বলে জানান তিনি।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, সকালে শ্রমিকরা কাজে ফিরে আসায় পরিস্থিতি অনেকাংশেই উন্নতির দিকে। তবে আজও আশুলিয়ায় ৪৩টি তৈরি পোশাক কারখানা ১৩ (১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এছাড়া যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, বন্ধ ৫২ কারখানা

আপডেট সময় : ০১:৩২:১৪ অপরাহ্ণ, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪