বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

রাজবাড়ীতে চোর সন্দেহে গণপিটুনি, যুবকের মৃত্যু

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৪৫:৩৫ অপরাহ্ণ, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৬৯ বার পড়া হয়েছে

রাজবাড়ীর কালুখালীতে বিদ্যুৎ এর ট্রান্সমিটার চোর সন্দেহে গণপিটুনিতে মোঃ নাজমুল মোল্লা(৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: জাহেদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নিহত নাজমুল মোল্লা ফরিদপুর জেলার মধুখালি থানার পূর্ব গাড়াখোলা এলাকার আহাম্মাদ মোল্লার ছেলে। তিনি ভ্যান গাড়িতে করে ভাংরি ব্যবসায়ী করতেন।

নিহতের স্ত্রী আন্না বেগম বলেন, গত বুধবারে কালুখালীর হরিণবাড়ির চরে জামাই বাড়িতে গেছিলো মেয়ে জামাই কে আনতে।

নিহতের জামাই মো: সুজন মোল্লা বলেন, গত কাল শুক্রবার রাত ৯ টার দিকে শশুরের সাথে গল্প করে ঘুমাতে যাই। হঠাৎ রাত ৩ টার দিকে সালাম দড়ি, সাইদ মোল্লা, রঞ্জু দড়ির নেতৃত্বে ৮/১০ জন লাঠিসোঁটা নিয়ে দরজায় ধাক্কা দিতে থাকে। তারা আমার শশুরকে লোহার রড, পাইপ দিয়ে মারতে থাকে। তারা বলে, তোর শশুর বিদ্যুৎ এর ট্রান্সমিটার চুরি করছে। সেখান থেকে তারা আমার শশুর কে মাধবপুর বাজারে নিয়ে মারে। সারারাত তারা তাদের কাছে রেখে মারপিট করে। সকাল ৮ টায় আবার মেরে কালুখালী হসপিটালে নিয়ে যায়। সেখানে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে চলে যায়।

কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ইসরাত জাহান উম্মন বলেন, সকাল ৯ টার দিকে হসপিটাল গেটে কে বা কাহারা তাকে ফেলে রেখে গেছে জানা যায়নি। তবে দুপুর সাড়ে ১২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: জাহেদুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

রাজবাড়ীতে চোর সন্দেহে গণপিটুনি, যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৬:৪৫:৩৫ অপরাহ্ণ, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪