শুক্রবার | ২০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

নার্সিং মহাপরিচালকের পদত্যাগের দাবিতে মানববন্ধন।

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৩৬:০৬ অপরাহ্ণ, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

নার্সিং মহাপরিচালকের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে চুয়াডাঙ্গায় কর্মরত ও শিক্ষার্থী নার্সরা। গতকাল শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বর ও প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। একই দাবীতে চুয়াডাঙ্গার অন্য উপজেলাগুলোতে অভিন্ন কর্মসূচি পালন করা হয়।

এসময় বক্তারা বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর নার্সদের নিয়ে জঘন্য কটুক্তি করেছেন। এ অবস্থায় তাঁর মতো কুরুচিপূর্ণ মানুষ নার্সদের অভিভাবকের পদে থাকা উচিৎ নয়। আন্দোলনকারীরা অবিলম্বে মহাপরিচালকের পদত্যাগ দাবী করেন। একই সাথে মহাপরিচালকসহ সকল পদে নার্সদের পদায়ন দাবী করা হয়।

মানবন্ধনে চুয়াডাঙ্গা নার্সিং ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর ফরিদা ইয়াসমিন বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর নার্সদের সঙ্গে অপেশাদার আচরণ করেছেন। একই সাথে তাদের পেশাকে অপমান করেছেন। নার্সিং ও মিডওয়াফারি অধিদপ্তরের মহাপরিচালক হয়ে নার্সদের সঙ্গে এমন আচরণ কোনোভাবে গ্রহণযোগ্য নয়। অনতিবিলম্বে তার এই বক্তব্যের জন্য তাকে নার্সদের কাছে ক্ষমা চাইতে হবে। এমনকি মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নার্সিং সুপারভাইজার রোকেয়া পারভীন, নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ইন্সট্রাক্টর পারুল মন্ডল, সিনিয়র স্টাফ নার্স মোহাম্মদ সানি ও নাজমুল হক। এছাড়া জেলার শতাধিক নার্স, নার্সিং শিক্ষার্থী ও নার্সিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নার্সদের বদলি সংক্রান্ত জটিলতা নিরসন এবং বদলি বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত সিন্ডিকেট নিয়ে একদল নার্স কথা বলতে গেলে মহাপরিচালক মাকসুরা নূর তাদের সঙ্গে অপেশাদারি আচরণ করেন। তার এই বক্তব্যে নার্স ও নার্সিং পেশাকে মারাত্মকভাবে হেয়-প্রতিপন্ন করা হয়েছে বলে অভিযোগ তোলেন নার্সিং সমাজ। এরপরই মহাপরিচালক মাকসুরা নূরের অপসারণের দাবিতে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকেই ‘মার্চ টু ডিজিএনএম’ শীর্ষক কর্মসূচি নিয়ে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করতে থাকেন নার্সিং সংশ্লিষ্ট কর্মকর্তারা। এরপর দেশব্যাপি কর্মসূচির ঘোষণা করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

নার্সিং মহাপরিচালকের পদত্যাগের দাবিতে মানববন্ধন।

আপডেট সময় : ০৬:৩৬:০৬ অপরাহ্ণ, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪