শুক্রবার | ২০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

সমন্বয়ক পরিচয়ে বাস ভাঙচুর, অভিযোগ পরিবহন মালিকদের

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:০৬:৫৩ পূর্বাহ্ণ, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৭৯ বার পড়া হয়েছে

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে ৫টি বাস ভাঙচুর ও ৫ লাখ টাকা দাবির অভিযোগ তুলেছেন মিরপুর সুপার লিংক পরিবহনের মালিকরা। ঘটনাটি আগারগাঁওয়ে ওই বিশ্ববিদ্যালয়ের সামনে। আর এ পরিস্থিতি সৃষ্টি হয় দুর্ঘটনায় শিক্ষার্থীদের একটি মোটরসাইকেলের ইন্ডিকেটর লাইট ভাঙায়। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনীর টহল দল।

রাজধানীর আগারগাঁওয়ে একটি মোটরসাইকেল দুর্ঘটনাকে কেন্দ্র করে মিরপুর-নিউমার্কেট রুটের মিরপুর সুপার লিংক পরিবহনের ৫টি বাস আটক করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাস মালিকদের অভিযোগ, দুর্ঘটনায় মোটরসাইকেলের ইন্ডিকেটর লাইট ভেঙে গেলে ক্ষতিপূরণ হিসাবে পাঁচ লাখ টাকা দাবি করেন শিক্ষার্থীরা।

এ সময় বাকবিতণ্ডার এক পর্যায়ে পাঁচটি বাসে ভাঙচুরের চালায় শিক্ষার্থীরা। বাস মালিকদের দাবি, ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে ভাঙা হয়েছে গাড়ি। হামলা হয়েছে মালিকদের উপরও।

যদিও সমন্বয়ক পরিচয়ে গাড়ি ভাঙার অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, দুর্ঘটনার সময় উত্তেজিত ছাত্র-জনতা ভাঙচুর চালিয়েছে।

পরবর্তীতে সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাদের হস্তক্ষেপে আটকে রাখা বাসগুলো ছেড়ে দেয় শিক্ষার্থীরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

সমন্বয়ক পরিচয়ে বাস ভাঙচুর, অভিযোগ পরিবহন মালিকদের

আপডেট সময় : ০৮:০৬:৫৩ পূর্বাহ্ণ, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪