শুক্রবার | ২০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

স্বামীকে হত্যা করে রান্নাঘরের মেঝেতে মাটিচাপা, অতঃপর…

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৩৭:৫৮ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৮১ বার পড়া হয়েছে

স্বামীকে হত্যা করে মরদেহ রান্নাঘরের মেঝেতে মাটিচাপা দেওয়ার অভিযোগে স্ত্রীকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে নড়াইলের সেখহাটী ইউনিয়নের কাজদিয়া গ্রামে। সোমবার (০৯ সেপ্টেম্বর) বিকেলে পলি বেগম নাম নিহতের স্ত্রীকে সদর থানা পুলিশ আটক করে।  

শিমুল গাজী নামে নিহত যুবকের মরদেহ মাটি খুঁড়ে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

নড়াইল সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, গত ২ সেপ্টেম্বর (সোমবার) শিমুল গাজী নিখোঁজ হলে শিমুলের স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে পুলিশে জানায়। পুলিশ ঘটনা অনুসন্ধানে নেমে শিমুলের স্ত্রী পলিকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পলি সবকিছু স্বীকার করে।

তিনি আরও জানান, পারিবারিক কলহের জেরে শিমুলকে ২ সেপ্টেম্বর খাবারে চেতনা নাশক মিশিয়ে খাইয়ে অচেতনের পর শ্বাসরোধে হত্যা করে, পরে মৃতদেহ গুম করতে রান্নাঘরে মাটি চাপা দেয়। পলির দেয়া তথ্য মতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। নৃশংস এ হত্যাকাণ্ডের অরও কেউ জড়িত কিনা পুলিশ তদন্ত করে দেখছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

স্বামীকে হত্যা করে রান্নাঘরের মেঝেতে মাটিচাপা, অতঃপর…

আপডেট সময় : ০৭:৩৭:৫৮ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪