মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ভারতের পানি আগ্রাসন ও হাসিনার ফাঁসির দাবিতে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:০২:২১ অপরাহ্ণ, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
  • ৮২৬ বার পড়া হয়েছে

ভারতের পানি আগ্রাসন ও নানামুখী ষড়যন্ত্রসহ স্বৈরাচার হাসিনার ফাঁসির দাবিতে মেহেরপুর জেলা বিএনপির একাংশের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে বিএনপির বড় বাজার অফিস প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহিদ সামসুজ্জোহা পার্কে এসে শেষ হয়।

এসময় সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সহসভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহসভাপতি আলমগীর খান ছাতু। এসময় বক্তব্য দেন যুগ্ম সম্পাদক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ ও সহ-সাংগঠনিক সম্পাদক মিজান মেনন। বক্তারা বলেন, গত ১৭ বছরে একটি ফ্যাসিস্ট রাষ্ট্র কায়েম করা হয়েছে। ফ্যাসিস্টদের কারণে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কেউ কথা বলতে পারেনি, প্রতিবাদ করতে পারেনি। কিন্তু এখন আমাদের সামনে কোনো ফ্যাসিস্ট নেই। ভারতের সব ধরনের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।

এসময় বিএনপি নেতা ফরিদুল হক, নাড়ু, খাইরুল, জেলা যুবদলের সহসভাপতি আনিসুর রহমান লাবলু, সাংগঠনিক সম্পাদক আসাদুল হক, সাবেক ইউপি সদস্য মুস্তাক রাজা, সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি হাসিবুজ্জান স্বপন, জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক অ্যাড নজরুল ইসলাম, সদস্যসচিব ও জেলা যুবদলের সদস্য মনিরুল ইসলাম মনি, জেলা ছাত্রদলের সহসভাপতি নাহিদ মাহবুব সানিসহ জেলার বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

ভারতের পানি আগ্রাসন ও হাসিনার ফাঁসির দাবিতে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৬:০২:২১ অপরাহ্ণ, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪