শুক্রবার | ২০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ গ্রেপ্তার তরুণ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৩৭:৪৮ পূর্বাহ্ণ, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৮৬ বার পড়া হয়েছে

স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের পর, গত ৫ আগস্ট রাজধানীর বাড্ডা থানায় হামলা চালিয়ে লুট করা পুলিশের একটি পিস্তলসহ কুমিল্লায় এক তরুণকে গ্রেপ্তার করেছে র‍্যাব সদস্যরা। এ সময় ওই তরুণের কাছ থেকে ম্যাগাজিন এবং ৮ রাউন্ড কার্তুজ (গুলি) উদ্ধার করা হয়েছে বলেও জানায় র্যাাব।

রবিবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে র্যা ব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত ওই তরুণের নাম মো. তুহিন আলম (১৯)।

তিনি জেলার নাঙ্গলকোট উপজেলার খানগড়া গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে। তুহিন রাজধানীর উত্তর বাড্ডা স্বাধীনতা স্বরণি সড়ক এলাকায় একটি হোটেলে কাজ করতেন।

র‍্যাব কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, গত ৫ আগস্ট তুহিনসহ দুষ্কৃতিকারীরা ঢাকার বাড্ডা থানায় আক্রমণ করে। একপর্যায়ে থানার ভেতর থেকে অস্ত্র, গোলাবারুদসহ গুরুত্বপূর্ণ নথিপত্রা লুটপাট ও ধ্বংস করে তারা।

ওই সময় তুহিন আলম উদ্ধারকৃত পিস্তল, ম্যাগাজিন ও কার্তুজ লুট করে অসৎ উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখে।

র‍্যাবের এই কর্মকর্তার ভাষ্য, একপর্যায়ে পুলিশের পিস্তল বিক্রির উদ্দেশ্যে ঢাকা থেকে কুমিল্লায় নিয়ে আসে ওই তরুণ। পরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের বিশেষ অভিযানে শনিবার রাতে কুমিল্লা নগরের টমছমব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সঙ্গে পিস্তল, ম্যাগাজিন ও কার্তুজ ছিল।

মাহমুদুল হাসান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তরুণ এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশের অস্ত্র লুটের সঙ্গে জড়িতদের ধরতে র্যা বের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ গ্রেপ্তার তরুণ

আপডেট সময় : ০৮:৩৭:৪৮ পূর্বাহ্ণ, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪