শুক্রবার | ২০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

শরীয়তপুরে চিকিৎসক-কর্মচারীদের ওপর রোগীর স্বজনদের হামলা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৩৩:৫৬ অপরাহ্ণ, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৭৩ বার পড়া হয়েছে

শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসক ও কর্মচারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে এক চিকিৎসকসহ কমপক্ষে ৪ জন আহত হয়েছেন। রোগীর স্বজনরা এ হামলা চালায় বলে অভিযোগ চিকিৎসকদের।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে জেলা সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।

হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, শনিবার সকাল ১১ টার দিকে সদর উপজেলার তুলাসার এলাকার শারমিন নামে এক রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এসময় রোগীর ভর্তি ফাইল নিতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বাকবিতন্ডায় জড়ায় রোগীর স্বজনরা। বাকবিতন্ডার এক পর্যায়ে রোগীর স্বজনরা চিকিৎসক ও কর্মচারীদের উপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়।

হামলায় এক চিকিৎসক সহ অন্তত ৪ জন আহত হয়েছেন বলে অভিযোগ করেন চিকিৎসকরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরবর্তীতে হাসপাতালে জরুরী সভা করে দোষীদের গ্রেপ্তার ও চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত কর্মবিরতির ঘোষণা দেন চিকিৎসকরা। খবর পেয়ে হাসপাতাল পরিদর্শন করেছে সেনা সদস্যরা।

ভুক্তভোগী সিনিয়র স্টাফ নার্স সানজিদা বলেন, রোগীর লোকজন রুলসের বাহিরে গিয়ে জোর করে ফাইল নিয়ে যেতে চায়। আমি তাদের বিষয়টি চিকিৎসককে জানাতে বলি। এরপর তারা আমার সাথে খারাপ ব্যবহার করে।

হাসপাতালের কর্মচারী দুলাল ঢালী বলেন, আমরা না বোঝার আগেই রোগীর লোক বাহির থেকে লোক এনে আমাদের উপর হামলা চালায়। আমাদের দুজন কর্মী আহত হয়েছেন। আমরা এই ঘটনার বিচার চাই।

এ ব্যাপারে সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইকবাল হোসেন বলেন, রোগীর ভর্তি হওয়া নিয়ে আমাদের কর্মচারীদের সাথে তুচ্ছ একটি ঘটনা ঘটে। পরে তারা বহিরাগত লোক নিয়ে এসে আমাদের চিকিৎসক ও কর্মচারীদের উপর হামলা চালায়। আমরা এখানে নিরাপত্তাহীনতায় ভুগছি, তাই আপাতত জরুরি চিকিৎসা সেবা ছাড়া অন্য সকল সেবা কার্যক্রম বন্ধ রেখেছি। আমরা দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার দাবী জানাই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

শরীয়তপুরে চিকিৎসক-কর্মচারীদের ওপর রোগীর স্বজনদের হামলা

আপডেট সময় : ০৬:৩৩:৫৬ অপরাহ্ণ, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪