মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল

চট্টগ্রামে ১২ থানার ওসিকে প্রত্যাহার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:০৩:৫০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
  • ৮২৬ বার পড়া হয়েছে

চট্টগ্রাম জেলায় ১২ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের পুলিশ লাইনে সংযুক্তির আদেশ দেওয়া হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খানের সই করা অফিস আদেশে তাদের প্রত্যাহার ও লাইনে সংযুক্ত করা হয়।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, পুলিশ সুপার ১২ জন ওসিকে থানা থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন।

এসব থানায় দ্রুততম সময়ের মধ্যে নতুন ওসি পদায়ন করা হবে বলে জানান তিনি।

১২ ওসির মধ্যে রয়েছেন- হাটহাজারী থানার মো. মনিরুজ্জামান, রাউজান থানার জাহিদ হোসেন, আনোয়ারা থানার মোল্লা জাকির হোসেন, পটিয়া থানার জসীম উদ্দিন, ফটিকছড়ি থানার মীর মো. নুরুল হুদা, চন্দনাইশ থানার ওবায়দুল ইসলাম, সাতকানিয়া থানার মিজানুর রহমান, ভুজপুর থানার মো. কামরুজ্জামান, বোয়ালখালী থানার মো. আছহাব উদ্দিন, বাঁশখালী থানার তোফায়েল আহমেদ, সন্দ্বীপ থানার মো. কবির হোসেন এবং মীরসরাই থানার মোহাম্মদ সহিদুল ইসলাম।

রোববার চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন রায়হান উদ্দিন খান। যোগদানের একদিনের মাথায় ১২ ওসিকে থানা থেকে সরানো হল, যারা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমল থেকে দায়িত্ব পালন করে আসছিলেন।

একই ধারা অব্যাহত আছে দেশের অন্যান্য জেলায়ও।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

চট্টগ্রামে ১২ থানার ওসিকে প্রত্যাহার

আপডেট সময় : ০৮:০৩:৫০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪