মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল

শাহজালাল বিমানবন্দর থেকে ২ কোটি ৬৪ লাখ টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৩৮:৫৩ অপরাহ্ণ, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৯৫ বার পড়া হয়েছে

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২ কোটি ৬৪ লাখ টাকা মূল্যমানের স্বর্ণের চোরাচালান জব্দ করেছে কাস্টমস গোয়েন্দারা। এসময় চোরাচালানের সঙ্গে জড়িত দুই নারীকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপ-পরিচালক মো. মিজানুর রহমান।

তিনি জানান, সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ৮ টা ৪৫ মিনিটে গোপন সংবাদ ভিত্তিতে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নং- BG-148 অবতরণের পর ফ্লাইটটিতে থাকা ছনিয়া আক্তার ও ছালমা বেগম নামে দুই যাত্রীকে শনাক্ত করে কাস্টমস হলের গ্রিন চ্যানেলে এনে তাদের দুটি হাতব্যাগ স্ক্যানিং করে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়।

এরপর গ্রিন চ্যানেলের ইনভেন্ট্রি টেবিলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে হাতব্যাগগুলো খোলা হয়। ব্যাগ দুটির মধ্য থেকে কালো স্কচ টেপে মোড়ানো দুটি বান্ডিলে ১২টি করে মোট ২৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয় যেগুলোর ওজন ২ কেজি ৭৮৪ গ্রাম। স্বর্ণগুলোর আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৬৪ লাখ টাকা।

স্বর্ণ জব্দ করার পাশাপাশি মিজানুর রহমান আরও জানান, ‘জব্দকৃত স্বর্ণের বারগুলো ঢাকার কাস্টমস হাউসের শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে। এছাড়া আটক দুই নারীকে বিমানবন্দর থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলার কার্যক্রম চলমান রয়েছে। ’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

শাহজালাল বিমানবন্দর থেকে ২ কোটি ৬৪ লাখ টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার

আপডেট সময় : ০৬:৩৮:৫৩ অপরাহ্ণ, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪