মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জে হয়রানিমূলক মামলা বন্ধের দাবিতে ছাত্রদের বিক্ষোভ-মানববন্ধন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৩৩:২৫ অপরাহ্ণ, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৮২ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা-হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির পাশাপাশি হয়রানিমূলক মামলা বন্ধের দাবিত মানববন্ধন করেছে ছাত্র-জনতা। আজ সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বৈষম্যবিরোধী আন্দোলন টঙ্গীবাড়ি উপজেলা ব্যানারে এসময় অংশ নেয় শতাধিক শিক্ষার্থী।

মানববন্ধনে জেলায় বিভিন্ন মামলায় আন্দোলনে আহত হয়েছে এমন মানুষকেও আসামি করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

ব্যক্তি ও গোষ্ঠীর স্বার্থে এমন কর্মকাণ্ডে প্রতিবাদ জানান ছাত্র-জনতা।

এসময় মানববন্ধনকারীরা বলেন, হামলা-হত্যার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ বিচার চান তারা। তবে সাধারণ অনেক মানুষকে মামলায় ফাঁসানো হচ্ছে যারা  আন্দোলনে গিয়ে আহত-গুলিবিদ্ধ হয়েছে কিংবা প্রত্যক্ষ-পরোক্ষভাবে সহযোগিতা করেছে।

স্বার্থান্বেষী মহলের এমন কর্মকাণ্ডে ছাত্র-জনতার ভাবমূর্তি নষ্ট হচ্ছে। দলমত নয় যারা প্রকৃত দোষী তাদের বিচারের দাবি তুলে নিরপরাধ মানুষের প্রতি অবিচার বন্ধ করার আহ্বানও জানায় তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

মুন্সীগঞ্জে হয়রানিমূলক মামলা বন্ধের দাবিতে ছাত্রদের বিক্ষোভ-মানববন্ধন

আপডেট সময় : ০৬:৩৩:২৫ অপরাহ্ণ, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪