মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল

নাটোরে রাস্তার পাশে পড়ে ছিল আগ্নেয়াস্ত্রসহ ১১ রাউন্ড গুলি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১২:০১:১৭ অপরাহ্ণ, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৭৫ বার পড়া হয়েছে

নাটোরের রাস্তার পাশ থেকে একটি বিদেশি পিস্তলসহ ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।  রোববার (১ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে শহরের স্টেশন কারবালা মোড় থেকে অস্ত্রসহ গুলি উদ্ধার করা হয়।

উদ্ধার করা আগ্নেয়াস্ত্রটি শহরের একজন ঠিকাদারের নামে লাইসেন্স করা বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে রাতেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাটোরের নবনিযুক্ত পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন।

মো. মারুফাত হুসাইন জানান, অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশ কর্মকর্তাদের আগেই নির্দেশ প্রদান করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় রোববার রাতে শহরের স্টেশন এলাকায় ঠিকাদার আশফাকুল ইসলামের বাড়ির সামনে থেকে একটি পিস্তল, ১১ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত এই অস্ত্রের লাইসেন্সধারী মালিক আশফাকুল ইসলাম। এ অস্ত্র দিয়ে তিনি সন্ত্রাসী কায়দায় গত ৫ আগস্ট গুলি ও চালিয়েছেন বলে জানতে পেরেছি। উদ্ধার হওয়া অস্ত্রটিসহ আরো কয়েকটি অস্ত্র তার বেহাত হয়েছে বলে তিনি (আশফাকুল) পুলিশকে জানিয়েছেন।

এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ সুপার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

নাটোরে রাস্তার পাশে পড়ে ছিল আগ্নেয়াস্ত্রসহ ১১ রাউন্ড গুলি

আপডেট সময় : ১২:০১:১৭ অপরাহ্ণ, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪