মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল

মধ্যরাতে অনুষ্ঠিত নারীদের শেকল ভাঙার পদযাত্রা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৫১:৩২ পূর্বাহ্ণ, শনিবার, ৩১ আগস্ট ২০২৪
  • ৭৬৬ বার পড়া হয়েছে

নারীর প্রতি সব বৈষম্যমূলক আইন দূর হবে। সমাজ হবে সমতার। নারীর প্রতি নিপীড়ন করে কেউ পার পেয়ে যাবে না। এমন একটি সমাজ গড়ার প্রত্যয়ে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হলো নারীদের শেকল ভাঙার পদযাত্রা।

শুক্রবার (৩০ আগস্ট) দিবাগত রাত বারোটার দিকে নারীর প্রতি সহিংসতা ও বৈষম্যের প্রতিবাদে রাজধানীর শাহবাগে জড়ো হন নারীরা।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা নারীর প্রতি সহিংসতা বন্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে শাহবাগ থেকে মশাল মিছিল নিয়ে পদযাত্রাটি জাতীয় সংসদ ভবনের উদ্দেশে রওনা হয়।

পদযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা তাদের দাবিগুলো তুলে ধরেন। বলেন, নারীর অধিকার ও নিরাপত্তা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। তুলে ধরা হয় ধর্ষণের সর্বোচ্চ শাস্তিসহ ১৩ দফা দাবি।

বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণ বন্ধে অন্তর্বর্তী সরকারকে আরও কঠোর হতে হবে। এছাড়া হাইকোর্টের নির্দেশানুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি, বেসরকারি সব প্রতিষ্ঠানে যৌন নির্যাতনবিরোধী সেল কার্যকর ও পূর্ণ বাস্তবায়ন করার দাবিও জানান তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

মধ্যরাতে অনুষ্ঠিত নারীদের শেকল ভাঙার পদযাত্রা

আপডেট সময় : ০৮:৫১:৩২ পূর্বাহ্ণ, শনিবার, ৩১ আগস্ট ২০২৪