মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল

বন্যা মোকাবেলায় সশস্ত্র বাহিনীর ৩৩টি ক্যাম্প মোতায়েন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:২৯:৩২ পূর্বাহ্ণ, শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪
  • ৮০৭ বার পড়া হয়েছে

বন্যা পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী উদ্ধার, ত্রাণ কার্যক্রম ও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছে। এর অংশ হিসেবে ক্যাম্পের সংখ্যা বাড়িয়ে বর্তমানে বন্যা কবলিত এলাকায় সেনাবাহিনীর ২৯টি, নৌবাহিনীর ৩টি এবং কোস্ট গার্ডের ১টি সহ সর্বমোট ৩৩টি ক্যাম্পের মাধ্যমে উদ্ধার, চিকিৎসা সেবা এবং ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রেখেছে সশস্ত্র বাহিনী।

দেশের বিভিন্ন জেলায় বন্যা দুর্গত মানুষকে সহযোগিতা প্রদানের জন্য এলাকাভিত্তিক বিভিন্ন সংস্থা ও এনজিও’র মোবাইল নম্বরসমূহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচারের কার্যক্রম গ্রহণ করেছে সশস্ত্র বাহিনী বিভাগ।

সশস্ত্র বাহিনীর মেডিকেল টিমগুলো দুর্গত এলাকায় বিশেষ চিকিৎসা ক্যাম্প পরিচালনা করছে এবং বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে অস্থায়ী মেডিকেল টিমের মাধ্যমে আজ সর্বমোট ৬,৩৫৬ জনকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য বর্তমানে সেনাবাহিনীর ৩টি ফিল্ড হাসপাতাল ও ১৮টি মেডিক্যাল টিম বন্যা দুর্গতদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় সশস্ত্র বাহিনী কর্তৃক সর্বমোট ৫০৩ জন বন্যা দুর্গত ব্যক্তিকে উদ্ধারের পাশাপাশি ৪৩ হাজার ৫৫৭ প্যাকেট খাদ্য সামগ্রী এবং ১,৩৩০ জনকে রান্না করা খাবার বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়েছে।

একই সাথে সশস্ত্র বাহিনী বিভাগ কর্তৃক ৭,৯১০ টিন শিশু খাদ্য ও ১২ হাজার ২৪০ লিটার পানি বিতরণ করা হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় সশস্ত্র বাহিনীর এ কার্যক্রম চলমান থাকবে বলেও জানা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

বন্যা মোকাবেলায় সশস্ত্র বাহিনীর ৩৩টি ক্যাম্প মোতায়েন

আপডেট সময় : ০৮:২৯:৩২ পূর্বাহ্ণ, শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪